ইনজুরিতে দ্বিতীয় টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন ইশান কিষান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 55 মিনিট আগে আপডেট: 3 মিনিট আগে
ইনজুরিতে দ্বিতীয় টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন ইশান কিষান

ইনজুরিতে দ্বিতীয় টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন ইশান কিষান

ইনজুরিতে দ্বিতীয় টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন ইশান কিষান

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরুর আগেই বড় ধাক্কা খেল ভারতীয় শিবির। চোটের কারণে সিরিজের দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে গেছেন উইকেটরক্ষক-ব্যাটার ইশান কিষান। শুক্রবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিসিসিআই জানিয়েছে, প্রথম টি-টোয়েন্টি ম্যাচ চলাকালে ডান পায়ের অ্যাডাক্টর পেশিতে চোট পান কিষান। চিকিৎসার কারণে শনিবারের ম্যাচে তিনি খেলতে পারবেন না। বোর্ডের মেডিকেল টিম আপাতত তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এর আগে বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ঐতিহাসিক জয়ে অন্যতম ভূমিকা ছিল ইশানের। ক্রাইস্টচার্চের হ্যাংলি ওভালে স্বাগতিকদের দেওয়া ২২৬ রানের বিশাল লক্ষ্য তাড়ায় ৪ উইকেট ও ২ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় সফরকারীরা। এটি টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ভারতের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

প্রথম ম্যাচে ওপেনিংয়ে সঞ্জু স্যামসন (৬৭) ও অভিষেক শর্মা (২৯) দুর্দান্ত সূচনা এনে দেন। পরবর্তীতে শ্রেয়াস আইয়ার (৪২), নামান ধীর (অপরাজিত ৪২) এবং অক্ষর প্যাটেলের (২৪) গুরুত্বপূর্ণ ইনিংসে ভর করে স্মরণীয় জয় পায় ভারত।

আগামী শনিবার হ্যাংলি ওভালেই দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু'দল। সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে থাকা ভারত জয়ের ধারা বজায় রাখতে চাইলেও সমতায় ফিরতে মরিয়া ব্ল্যাকক্যাপসরা।

ভারতের টি-টোয়েন্টি দল: 

শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, বৈভব সূর্যবংশী, ইশান কিষান, তিলক বর্মা, অক্ষর প্যাটেল, শিবম দুবে, নীতিশ কুমার রেড্ডি, নামান ধীর, প্রিন্স যাদব, মায়াঙ্ক যাদব, আরশদীপ সিং, ভুবনেশ্বর কুমার, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।