উদ্বোধনীতে ৩২০ রানের জুটি !

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
উদ্বোধনীতে ৩২০ রানের জুটি !

উদ্বোধনীতে ৩২০ রানের জুটি !

উদ্বোধনীতে ৩২০ রানের জুটি !

বিশ্বরেকর্ড গড়েছেন ভারতীয় নারী দলের দীপ্ত শর্মা আর পুনম রাউত মিলে। দুজনই ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলেন ওপেনিংয়ে। দক্ষিন আফ্রিকায় অনুষ্ঠিত চার জাতি টুর্নামেন্টে আয়ারল্যান্ডের বিপক্ষে এমন রেকর্ড করে পুনম আর রাউত। রেকর্ডের ম্যাচে ভারত টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। বোল্ড আউট হওয়ার আগে দীপ্ত করেন ১৬০ বলে ১৮৮ রান। আর পুনম সাজঘরে ফেরেন অসুস্থ হয়ে। সেও পায় শত রান। এমন রেকর্ড ক্রিকেটে এর আগে কখনো হয়নি। ২০০৬ সালে পুরুষদের ক্রিকেটে থারাংগা আর জয়সুরিয়া মিলে সর্বোচ্চ জুটি বেঁধেছিল ২৮৬ রানের। মেয়েদের ক্রিকেটে যেটা ছিলো ইংল্যান্ডের ২৬৮ রানের জুটি। উল্লেখ্য, মেয়েদের ক্রিকেটে ব্যাক্তিগত সর্বোচ্চ রান হয় ১৯৯৭ সালে মেয়েদের বিশ্বকাপে। ডেনমার্কের বিপক্ষে অষ্ট্রেলীয় ব্যাটসম্যান বেলিন্ডা ক্লার্ক করেছিলেন ২২৯ রান। যার পরেই ছিলো ইংল্যান্ড এর শার্লটের করা ১৭৩ রান। আজ সেটি টপকে দুইয়ে পৌছে যান ভারতীয় ব্যাটসম্যান দীপ্ত শর্মা।