এলপিএল মাতাতে দুপুরে শ্রীলঙ্কায় যাচ্ছেন শরিফুল
-
1
পাকিস্তানের ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে উদ্বেগ আইসিসির
-
2
লাহোরে অস্ট্রেলিয়াকে ১১১ রানে উড়িয়ে দিয়ে হোয়াইটওয়াশ পাকিস্তানের
-
3
পাকিস্তানের ভারতবিরোধী বিশ্বকাপ বয়কট, সাবেক ক্রিকেটারদের উত্তেজনা ও উদ্বেগ
-
4
১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে মাঠে নামবে না পাকিস্তান
-
5
টম ব্যান্টনের অর্ধশতক, ইংল্যান্ডের ছয় উইকেটের জয়
এলপিএল মাতাতে দুপুরে শ্রীলঙ্কায় যাচ্ছেন শরিফুল
এলপিএল মাতাতে দুপুরে শ্রীলঙ্কায় যাচ্ছেন শরিফুল
হঠাৎই সুখবর পেলেন টাইগার পেসার শরিফুল ইসলাম। লঙ্কা প্রিমিয়ার লিগে ড্রাফট থেকে দল না পেলেও অন্য খেলোয়াড়ের বদলি হিসাবে আসর শুরু হওয়ার দু'দিন পরে দল পেয়েছেন শরিফুল। ক্যান্ডি ফ্যালকনসের হয়ে খেলবেন এই পেসার।
লঙ্কান প্রিমিয়ার লিগ বা এলপিএল খেলতে আজ বুধবার শ্রীলঙ্কায় যাচ্ছেন পেসার শরিফুল ইসলাম। দুপুরে বিমানের এক ফ্লাইটে ঢাকা ছাড়বেন তিনি। বিষয়টি ক্রিকেট৯৭'কে নিশ্চিত করেছেন শরিফুল নিজেই।
লঙ্কান প্রিমিয়ার লিগে শরিফুলের দল ক্যান্ডি ফ্যালকনস আগের আসরগুলোতে বি-লাভ ক্যান্ডি নামে অংশ নিয়েছিল। তবে দলের নাম পরিবর্তন হলেও বেশিরভাগ আগের আসরের খেলোয়াড় নিয়েই খেলছেন তারা। এই দলটার নেতৃত্বে আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাছাড়া এই দলটায় আরো যারা খেলবেন তাদের মধ্যে অন্যতম আন্দ্রে ফ্লেচার, দীনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস সহ অনেকেই।
এদিকে বিশ্বকাপটা ভালো যায়নি শরিফুল ইসলামের। খেলেননি মূল পর্বের কোনো ম্যাচই। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচটি মিস করেন। তার পরিবর্তে একাদশে নেয়া হয় তানজিম সাকিবকে। পরে শরিফুল সুস্থ হয়ে উঠলেও, তানজিম সাকিবের দুর্দান্ত ফর্মে একাদশে জায়গা হারান। তাই বিশ্বকাপের কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরতে হয় এই পেসারকে।
বিশ্বকাপে খেলতে না পারার আক্ষেপ তাই লঙ্কান প্রিমিয়ার লিগে ভালো পারফরম্যান্স করে ঘোচাতে চাইবেন শরিফুল।
