তাইজুলের বোলিংয়ে জিতলো মোহামেডান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
তাইজুলের বোলিংয়ে জিতলো মোহামেডান

তাইজুলের বোলিংয়ে জিতলো মোহামেডান

তাইজুলের বোলিংয়ে জিতলো মোহামেডান

ডিপিএল(ঢাকা প্রিমিয়ার লীগ) এ নিজেদের ৬ষ্ট ম্যাচে ৪র্থ জয়ের দেখা পেলো মোহামেডান। যার তিনটিই এসেছে শেষ তিন ম্যাচে। লো স্কোরিং ম্যাচে লিজেন্ডস অফ রুপগঞ্জকে ৫১ রানে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ম্যাচের শুরুতে অবশ্য ভিন্ন চিত্র ছিলো। টসে জিতে ফিল্ডিংয়ে নামা মোশাররফ হোসেন রুবেলের লিজেন্ডস অফ রুপগঞ্জের বোলারেরা চেপে ধরে মোহামেডানকে। দলীয় ২৫ রানের মাথায় অভিষেক মিত্রকে বোল্ড করেন সৈয়দ রাসেল। ৪ রান পর অপর ওপেনার রনি তালুকদারও ফিরে যান। এরপর নিয়মিত বিরতিতে চলে মোহামেডানের ব্যাটসম্যানদের সাজঘরে ফেরা। মাত্র ৩৯ ওভার চার বল খেলে ১৩৫ রানেই গুটিয়ে যায় মোহামেডান। আসিফ হাসান লিজেন্ডস অফ রুপগঞ্জের হয়ে নেন ৪টি উইকেট। ১৩৫ রান ডিফেন্ড করতে মোহামেডানের বোলিংয়ে দরকার ছিলো দারুণ কিছু করার। মোহামেডানের হয়ে সেই দারুণ কিছু করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তাইজুল ইসলাম। কিছুদিন আগেই জানিয়েছিলেন সাদা পোশাকের পাশাপাশি রঙিন পোশাকেও বাংলাদেশের হয়ে নিয়মিত খেলার আকাংক্ষার কথা। আজ ৬ উইকেট নিয়ে একাই লিজেন্ডস অফ রুপগঞ্জের ব্যাটিং ধসিয়ে দিয়ে তাইজুল বুঝিয়ে দিলেন ওয়ানডেতেও তাকে নিয়মিত খেলানোই যায়। লিজেন্ডস অফ রুপগঞ্জ গুটিয়ে যায় মাত্র ৮৪ রানে। ১৩৫ রান করেও তাই ম্যাচটি ৫১ রানে জিতে নেয় মোহামেডান। সংক্ষিপ্ত স্কোরঃ মোহামেডান স্পোর্টিং ক্লাবঃ ১৩৫/১০(৩৯.৪), রকিবুল ২৪, আসিফ ১৯/৪ লিজেন্ডস অফ রুপগঞ্জঃ ৮৪/১০(৩২.৪), মোশাররফ ২২, তাইজুল ২৪/৬ মোহামেডান স্পোর্টিং ক্লাব ৫১ রানে জয়ী। ম্যাচসেরাঃ তাইজুল ইসলাম(মোহামেডান স্পোর্টিং ক্লাব)।