ডিপিএলের সেরা ছয়ে খেলবে যারা
-
1
মাসুদের সেঞ্চুরির পরও চাপে পাকিস্তান, ১৫৫ রানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ
-
2
গ্লোবাল সুপার লিগে ইমনের মাঝারি ইনিংসের পরও ৫৩ রানে হারলো লাহোর কালান্দার্স
-
3
বৈভব সূর্যবংশীর তাণ্ডবে জিম্বাবুয়েকে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতল ভারত
-
4
সোহানের ঝোড়ো ইনিংসের পর গালের বড় জয়
-
5
দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে বাংলাদেশ ইমার্জিং দল, ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নেবে
ডিপিএলের সেরা ছয়ে খেলবে যারা
ডিপিএলের সেরা ছয়ে খেলবে যারা
এবার অপেক্ষা শুরু দেশের ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর বলা হয় যাকে সেই ঢাকা প্রিমিয়ার লিগের সুপার সিক্স রাউন্ডের জন্য। গত এক মাস ধরে ঢাকার শীর্ষ ১২ দলের অংশগ্রহনে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হয়েছিলো গত ১২ই এপ্রিল। আজ শেষ হলো প্রথম পর্বের খেলা। যেখানে ১২ দল থেকে বাদ পড়েছে ছয় দল। ২য় রাউন্ডে লড়াই করবে বাকি ছয় দল। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা এই ছয় দলের খেলা শুরু হবে আগামী ২৪ তারিখ থেকে। খেলা গুলো অনুষ্ঠিত হবে ফতুল্লাহ আর বিকেএসপির মাঠে। দেখে নেয়া যাক কোন ছয় দল খেলবে সুপার সিক্স রাউন্ডেঃ- গাজী গ্রুপ ক্রিকেটার্সঃ প্রথম পর্বের খেলায় ১১ ম্যাচ খেলে হার মাত্র দুটিতে। জয় ৯ ম্যাচে। ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই সুপার সিক্স রাউন্ড শুরু করবে গাজী গ্রুপ ক্রিকেটার্স। আবাহনী লিমিটেডঃ সমান সংখ্যক ১১ ম্যাচ খেলে জয় ৮ ম্যাচে। হেরেছে ৩ ম্যাচে। ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দুই নাম্বারে থেকে সুপার সিক্স রাউন্ড শুরু করবে গতবারের চ্যাম্পিয়নরা। প্রাইম দোলেশ্বরঃ ১১ ম্যাচে তাদের জয় আবাহনীর লিমিটেডের সমান। তারাও জিতেছে ৮ ম্যাচ। তবে রান রেটে আবাহনীর থেকে একটু পিছিয়ে থাকায় প্রাইম দোলেশ্বরের অবস্থান পয়েন্ট টেবিলের তিন নাম্বারে। প্রাইম ব্যাংকঃ প্রথম পর্বে ১১ ম্যাচ খেলে আবাহনী আর প্রাইম দোলেশ্বরের সমান ৮ ম্যাচ জিতেছে প্রাইম ব্যাংক। তবে রান রেটে দোলেশ্বরের থেকে একটু পিছিয়ে থাকায় ৪ নাম্বারে থেকেই সুপার সিক্স রাউন্ড শুরু করবে প্রাইম ব্যাংক। শেখ জামাল ধানমন্ডি ক্লাবঃ লিগের প্রথম পর্বে যাদের ১১ ম্যাচে ৭ জয়। পয়েন্ট টেবিলে ১৪ পয়েন্ট নিয়ে ৫ নাম্বারে থেকেই সুপার সিক্স রাউন্ড শুরু করবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মোহামেডান স্পোর্টিং ক্লাবঃ সমানসংখ্যক ১১ ম্যাচে জয় ৬ ম্যাচে। হার ৫ ম্যাচে। ১২ পয়েন্ট নিয়ে সুপার সিক্স রাউন্ড শুরু করবে ৬ নাম্বার দল হিসেবে।
