'এ প্লাস' থেকে 'এ' গ্রেডে অবনমন মাহমুদুল্লাহ'র

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
'এ প্লাস' থেকে 'এ' গ্রেডে অবনমন মাহমুদুল্লাহ'র

'এ প্লাস' থেকে 'এ' গ্রেডে অবনমন মাহমুদুল্লাহ'র

'এ প্লাস' থেকে 'এ' গ্রেডে অবনমন মাহমুদুল্লাহ'র

গত ২২শে এপ্রিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) এর বোর্ড সভায় ক্রিকেটারদের বেতন ভাতা, বোনাস বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো তবে কেন্দ্রীয় চুক্তিতে কারা থাকছেন তা নিশ্চিত করেনি তখন বিসিবি। তবে নতুন বেতন কাঠামোতে কোন ক্রিকেটার কোন গ্রেডে থাকছেন তা নির্ধারিত হয়েছে। তাতে অবনমন হয়েছে মাহমুদুল্লাহ'র, বাদ পড়েছেন নাসির, আল-আমিন, আরাফাত সানি।  বোর্ড সভার আগে থেকেই কানাঘুষা চলছিলো, স্পিনার আরাফাত সানি, অলরাউন্ডার নাসির হোসেন ও পেসার আল আমিন হোসেন থাকছেন না বিসিবি’র কেন্দ্রীয় চুক্তির আওতাধীন। সেটাই হয়েছে। পূর্বে কেন্দ্রীয় চুক্তির অংশ থাকলেও এবারে আর থাকছেন না এই তিনজন। আগে শুধু ক্রিকেটারদের ম্যাচসংখ্যা বিবেচনায় রেখে গ্রেড এর বিভাজন করা হতো। এবার তার সাথে আরো একটি নিয়ামক, ক্রিকেটারদের পারফর্মেন্স যোগ হচ্ছে। একই ক্যাটাগরীতে('এ প্লাস') থাকা সাকিব, মাশরাফি, মুশফিকের চেয়ে ১০ হাজার টাকা কম পাবেন তামিম ইকবাল। এর পেছনে একটাই কারণ। তামিম, অন্য তিনজনের মতো কোন ঘরানার ক্রিকেটেই বাংলাদেশকে নেতৃত্ব দেননা। টেস্টে সহ অধিনায়ক তামিম ইকবাল ১০ হাজার টাকা পাবেন অতিরিক্ত দায়িত্ব পালনের জন্যে। অধিনায়ক তিনজনের অতিরিক্ত দায়িত্ব পালনের সম্মানী ২০ হাজার টাকা। 'এ প্লাস' ক্যাটাগরী থেকে 'এ' গ্রেডে অবনমন হয়েছে সদ্যই টেস্ট দল থেকে বাদ পড়া মাহমুদুল্লাহ রিয়াদের। তবে বেতন বেড়েছে আগের চেয়ে। আগে 'এ প্লাস' ক্যাটাগরীতে থাকা রিয়াদ পেতেন ২.৫ লাখ, এখন 'এ' গ্রেডে থাকা রিয়াদ পাবেন ৩ লাখ টাকা। তিনজন বাদ পড়লেও নতুন করে চুক্তির অংশ হয়েছেন চারজন। 'সি' গ্রেড ক্যাটাগরীতে তাসকিন আহমেদ ও মোসাদ্দেক হোসেন। এবং 'ডি' গ্রেড ক্যাটাগরীতে মেহেদী হাসান মিরাজ ও কামরুল ইসলাম রাব্বি। ক্রিকেটারদের নতুন বেতন ও গ্রেডঃ  'এ প্লাস' (৪ লাখ ২০ হাজার টাকা): মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। 'এ প্লাস'(৪ লাখ ১০ হাজার টাকা): তামিম ইকবাল। 'এ গ্রেড'(৩ লাখ টাকা): মাহমুদুল্লাহ রিয়াদ। 'বি গ্রেড'(২ লাখ টাকা): ইমরুল কায়েস, মমিনুল হক, সৌম্য সরকার ও সাব্বির রহমান। 'সি গ্রেড'(১.৫ লাখ টাকা): রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। 'ডি গ্রেড'(১ লাখ টাকা): কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।