আল-আমিনের ৫ উইকেট,হার লিজেন্ড অব রুপগঞ্জের
-
1
নীতিশ ও স্যামসনের দাপটে আফগানিস্তানকে উড়য়ে সিরিজ জয় ভারতের
-
2
চট্টগ্রামে জমকালো আয়োজনে চট্টগ্রাম রিজিওনাল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
-
3
টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
-
4
জাতীয় ক্রিকেট লিগের ২৮তম আসর শুরু ৩ অক্টোবর, পর্দা নামবে ১৭ নভেম্বর
-
5
স্মৃতি ও সংহতির বার্তায় কাঠমান্ডু সফরে বাংলাদেশ
আল-আমিনের ৫ উইকেট,হার লিজেন্ড অব রুপগঞ্জের
আল-আমিনের ৫ উইকেট,হার লিজেন্ড অব রুপগঞ্জের
তারকা খ্যাতি পাওয়া জাতীয় দলের ক্রিকেটাররা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ইংল্যান্ড চলে গেছেন গত পরশু। ডিপিএল টা তাই একটু ঠান্ডা ই বলা চলে। তাতে কি। আল-আমিন রা কি তারকা নন!
এবারের বোর্ড সভায় কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। তাতেই কিনা আল-আমিনের এমন জবাব দেয়া পারফর্ম সেটা কে জানে। বলা যায় আজকের ম্যাচে রুপগঞ্জ এর বিপক্ষে ৫ উইকেট নিয়ে তাদের একাই ঘায়েল করে দেন আল-আমিন।
সকালে বিকেএসপি’র ৪ নাম্বার মাঠে টস জিতে প্রাইম ব্যাংক অধিনায়ক মেহেদী মারুফ সিদ্ধান্ত নেন ব্যাটিং করার। বিপিএলএ তারকা খ্যাতি পাওয়া মেহেদী মারুফ ওপেনিং করতে নামেন আরেক ব্যাটসম্যান নাহিদুল ইসলামকে নিয়ে। জুটিটা খুব বেশিদূর লম্বা করতে পারেনি এই দুই ওপেনার। নাহিদ আউট হয় শুন্য রানে। মারুফ করেন ১৭ রান। দলের অখ্যাত ব্যাটসম্যান রিফাত উল্যাহ যে দলের হাল ধরবে সেটা কে জানতো! এই ব্যাটসম্যান আউট হোন দলের ২২৪ রানের মাথায়। এর আগে ১২৫ বলে ১২৮ রানের অসাধারণ এক ইনিংস। মাঝে মোশাররফ হসেন করেন ৪৮ বলে ৪৭ রান। ৫০ ওভার শেষের দলের রান দাঁড়ায় ৬ উইকেটে ২৮৪ রান। রুপগঞ্জের হয়ে মোঃ শরিফ নেন ৪২ রান দিয়ে ৩ উইকেট।
২৮৫ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে রুপগঞ্জের ওপেনাররা সামলে রাখতে পারেনি নিজেদের। দলের ১২ রানের মধ্যেই ফিরে যায় দুই ওপেনার। ওয়ানডাউনে খেলতে আসা নাইম ইসলাম সেঞ্চুরি বঞ্চিত হোন মাত্র ৫ রানের জন্য। নাইম-ইয়াসির আলী মিলে দলকে টেনে নিয়ে গেছেন সম্মানজনক স্কোরের দিকে। শেষদিকে মোঃ শরীফের করা ৩৪ রান কিছুটা আশার আলো দেখালেও শেষ পর্যন্ত ৪৯.২ ওভারে গিয়ে থামে রুপগঞ্জের ইনিংস। ১০ উইকেট হারিয়ে আটকে যায় ২১৮ রানের মাথায়। আল-আমিন পান ৫ উইকেট, ৯ ওভার করে মাত্র ৪৯ রান খরচায়।
৬৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
সংক্ষিপ্ত স্কোরঃ-
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব- ২৮৪/৬ (৫০)
রিফাত উল্যাহ ১২৮(১২৫), আসিফ আহম্মেদ ৪৭ (৪৮)
মোঃ শরীফ ৩/৪২
লিজেন্ড অব রুপগঞ্জের- ২১৮/১০ (৪৯.২)
নাইম ইসলাম ৯৫(১২৭), মোশাররফ হসেন ৪২(৬৩)
আল-আমিন ৫/৪৯
ম্যাচ সেরাঃ আল-আমিন
