অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের বেতনের প্রস্তাব প্রত্যাখ্যান
অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের বেতনের প্রস্তাব প্রত্যাখ্যান
অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের বেতনের প্রস্তাব প্রত্যাখ্যান
অস্ট্রেলিয়ার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ) ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এর দেওয়া সর্বশেষ বেতন প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। ফলে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং তার খেলোয়াড়দের মধ্যে বেতন বিতর্ক অব্যাহত রয়েছে।
সিএ এর প্রস্তাব অনুযায়ী, যেহেতু পুরুষ খেলোয়াড়রা অধিকাংশ আয়ের ভিত্তি সেহেতু শুধুমাত্র আন্তর্জাতিক পুরুষ খেলোয়াড়রাই অতিরিক্ত রাজস্ব ভাগাভাগির সুযোগ পাবে। অন্যান্য খেলোয়াড়রা যেমন ঘরোয়া পুরুষ ক্রিকেটাররা এবং মহিলাদের ক্ষেত্রে ঘরোয়া ও আন্তর্জাতিক দুই বিভাগের ক্রিকেটাররাই নির্দিষ্ট পরিমাণ বেতন নিয়ে সন্তুষ্ট থাকতে হবে।
শুক্রবার এসিএ এই প্রস্তাবের সাথে সম্মতি প্রকাশ না করে জানায়, 'এই প্রস্তাব ঘরোয়া ক্রিকেটারদের এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটে তাদের অবদানকে অসম্মান করে।' এছাড়াও এই পরিকল্পনাটি অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারদের খেলায় অতিরিক্ত আয়ের সুযোগ দেয় নি বলে মত জানায় অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন।
এসিএ তাদের একটি "আধুনিকায়িত" রাজস্ব-শেয়ারিং মডেলের জন্য প্রস্তাব করেছিল। যার মধ্যে ৫৫ শতাংশ শেয়ার সিএ, তৃণমূল ক্রিকেটের জন্য ২২.৫ শতাংশ এবং পুরুষ ও মহিলা খেলোয়াড়দের জন্য ২২.৫ শতাংশ ভাগ বরাদ্দ ছিল।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সুথারল্যান্ড এসিএ'র নেওয়া প্রস্তাব প্রত্যখ্যানের সিদ্ধান্তে হতাশ হয়েছেন। তবে তিনি জুনের শেষ সময়সীমা পার হওয়ার আগেই সমাধান অর্জনের ব্যাপারে আত্মবিশ্বাসী। এর সাথে সুথারল্যান্ড আরও যোগ করেন, 'তারা যখন আমাদের সঙ্গে বিস্তারিত বুঝতে বসবে তখন তারা সত্যিই বুঝবে যে এই চুক্তিটি সব খেলোয়াড়দের জন্যই পরিষ্কার।'
ক্রিকেট অস্ট্রেলিয়া জানায় তাদের দেয়া প্রস্তাবটি সকল ক্রিকেটারদের জন্য বাড়তি বেতন দেবে। মহিলা ক্রিকেটারদের তাৎক্ষনিক গড় বেতন বৃদ্ধি পাবে ১২৫% এবং আন্তর্জাতিক নারী ক্রিকেটারদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে ৭৯,০০০ ডলার থেকে ১৭৯,০০০ ডলার। সিএ'র পরিসংখ্যান অনুযায়ী ঘরোয়া পুরুষ ক্রিকেটাররা ২০২১-২২ পর্যন্ত ২৩৫,০০০ ডলার উপার্জন করবে যা গত গ্রীষ্মে ছিল ১৯৯,০০০ ডলার।
সুত্রঃ ক্রিকইনফো।
