ধোনি এত প্রিয় কেন শ্রীনিবাসনের !
-
1
বিপিএলে ফিক্সিং নিষিদ্ধ চট্টগ্রাম রয়্যালসের সাবেক মালিক ও কর্মকর্তা
-
2
বিনা লড়াইয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ নারী দল
-
3
স্মৃতি ও সংহতির বার্তায় কাঠমান্ডু সফরে বাংলাদেশ
-
4
অভিষেকের রেকর্ড সেঞ্চুরিতে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করল ভারত
-
5
শ্রীলঙ্কাকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের সিরিজ জয়
ধোনি এত প্রিয় কেন শ্রীনিবাসনের !
ধোনি এত প্রিয় কেন শ্রীনিবাসনের !
লোলিত মোদি একের পর এক ফাটিয়েই যাচ্ছেন। ভারতীয় এই সাবেক ক্রিকেট প্রশাসক এবার টুইট করে জানালেন, “শ্রী নিবাসনের মালিকানাধীন ইন্ডিয়া সিমেন্টের বিপনন বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়ীত্বের কথা।”
লোলিত মোদির করা টুইটে ধোনির নিয়োগপত্রের ছবি দেয়া হয়। যাতে দেখা যায় ধোনির মুল বেতন ৪৩ হাজার রুপি আর বিশেষ ভাতা আরও ৬০ হাজার রুপি দেয়ার কথা উল্লেখ আছে। এর পাশাপাশি মহার্ঘ্য ভাতা হিসেবে ২১,৯৭০ রুপি এবং অতিরিক্ত ২০ হাজার রুপি দেয়ার প্রস্তাব ছিলো।
মোদির তথ্য অনুযায়ী ধোনি গত ২০১২ সালের জুলাইয়ে ইন্ডিয়া সিমেন্ট কোম্পানির বিপনন বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হোন।
আইপিএল এর শুরু থেকে ২০১৩ সাল পর্যন্ত শ্রীনির মালিকানাধীন চেন্নাই সুপার কিংস এর হয়ে অধিনায়কের দায়ীত্ব পালন করেন মাহেন্দ্র সিং ধোনি। তবে ২০১৩ সালে ফিক্সিং বতর্কে জড়িয়ে পড়ায় আইপিএল থেকে দু-বছরের জন্য নিষিদ্ধ হয় চেন্নাই সুপার কিংস। নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী আসরে আবারো ফিরছে চেন্নাই। এরই মধ্যে শ্রীনি ঘোষনা দিয়ে ফেলেছেন, ধোনি আবারো চেন্নাইয়ের হয়ে মাঠে নামবে আগামী আসরে। এবং অধিনায়ক হিসেবেই।
যদিও ধোনি এখনো ইন্ডিয়া সিমেন্টে যোগ দেয়া নিয়ে গণমাধ্যমে কিছু বলেনি। তবে ইন্ডিয়া সিমেন্টের প্রস্তাবে রাজি হলে বেতন ভাতা ও বিভিন্ন সুযোগ-সুবিধা সহ প্রায় একশো কোটি রুপি দেয়া হবে বলে জানা যায়।
