হাশিম আমলার সেঞ্চুরি বিফলে গেলো, হারলো পাঞ্জাব
হাশিম আমলার সেঞ্চুরি বিফলে গেলো, হারলো পাঞ্জাব
হাশিম আমলার সেঞ্চুরি বিফলে গেলো, হারলো পাঞ্জাব
এগারো ম্যাচে ৫ জয় কিংস ইলেভেন পাঞ্জাবের। আর একটা ম্যাচ জিতলেই তারা ধরে ফেলবে পয়েন্ট টেবিলে চার নাম্বারে থাকা হায়দ্রাবাদ কে। প্লে-অফ পর্বে খেলা এরই মধ্যে নিশ্চিত করে ফেলেছে মুম্বাই আর কোলকাতা। পুনে সুপারজায়ান্ট ও প্রায় নিশ্চিত।
বলাই যায় পয়েন্ট টেবিলের ৪ নাম্বার এখন কতটা জমজমাট এক সংখ্যা! হায়দ্রাবাদ নাকি পাঞ্জাব? উত্তরটা মিলে যাবে খুব শীগ্রই।
আসরের ৪৭তম ম্যাচে আজ টিকে থাকার লড়াইয়ে মুখোমুখি হয় কিংস ইলেভেন পাঞ্জাব আর গুজরাট লায়ন্স।
টস জিতে লায়ন্স ক্যাপ্টেন রায়না সিদ্ধান্ত নেন ফিল্ডিংযের। পাঞ্জাব ওপেনার মার্টিন গাপটিল ২ রান করে আউট হলেও এদিন আরেক ওপেনার হাশিম আমলা পার করেন শত রানের কৌটা। মাত্র ৬০ বল খেলে করেন ১০৪ রান। আমলার ইনিংসে ছিলো আট চার আর ৫ ছয়। খেলে যান ১৯.৫ বল পর্যন্ত। শন মার্শ করেন ৪৩ বলে ৫৮ রান। আরেক অষ্ট্রেলিয়ান ম্যাক্সওয়েল করেন ১১ বলে ২০ রান। ২০ ওভার শেষে মাত্র ৩ উইকেট হারিয়ে সংগ্রহ দাঁড়ায় ১৮৯ রান।
১৯০ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে গুজরাটের দুই ওপেনারও ছেড়ে কথা বলেনি পাঞ্জাব বোলারদের। ডুয়াইন স্মিথ করেন ৩৯ বলে ৭৪ রান। দলের বাকি ব্যাটসম্যানরা বড় স্কোর না পেলেও তাদের পার্টনারশীপ গুলা ছিলো কার্যকর। কিশান করেন ২৯ রান। রায়নার ব্যাটে আসে ৩৯ রান ২৪ বলে। ১৯০ রানের টার্গেটকে শেষ দিকে এসে যেভাবে দীনেশ কার্তিক খেললেন, কৃতিত্ব দেয়াই যায় তাকে। পাঞ্জাবের হয়ে সন্দ্বীপ শর্মা নেন ২৯ রান দিয়ে ২ উইকেট। গুজরাট জয় তুলে নেয় ১৯.৪ ওভারেই। মাত্র ৪ উইকেট হারিয়ে।
সংক্ষিপত স্কোরঃ-
কিংস ইলেভেন পাঞ্জাব- ১৮৯/৩ (২০)
হাশিম আমলা ১০৪(৬০), শন মার্শ ৫৮(৪৩)
ধাওয়াল কুলকার্ণি ১/২৪
গুজরাট লায়ন্স- ১৯২/৪(১৯.৪)
ডুয়াইন স্মিথ ৭৪(৩৯), সুরেশ রায়না ৩৯(২৫)
সন্দ্বীপ শর্মা ২/২৯
ম্যাচ সেরাঃ ডুয়াইন স্মিথ
