হায়দ্রাবাদকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে কলকাতা
-
1
মাসুদের সেঞ্চুরির পরও চাপে পাকিস্তান, ১৫৫ রানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ
-
2
গ্লোবাল সুপার লিগে ইমনের মাঝারি ইনিংসের পরও ৫৩ রানে হারলো লাহোর কালান্দার্স
-
3
বৈভব সূর্যবংশীর তাণ্ডবে জিম্বাবুয়েকে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতল ভারত
-
4
সোহানের ঝোড়ো ইনিংসের পর গালের বড় জয়
-
5
দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে বাংলাদেশ ইমার্জিং দল, ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নেবে
হায়দ্রাবাদকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে কলকাতা
হায়দ্রাবাদকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে কলকাতা
নাথান কোল্টার-নিলের দুর্দান্ত বোলিং এবং অধিনায়ক গৌতম গম্ভীরের বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে শাহরুখের কলকাতা নাইট রাইডার্স আইপিএলের দশম আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠে গেল। বৃষ্টিবিঘ্নিত এলিমিনেটর ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে ৭ উইকেটে হারায় কেকেআর।
টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কলকাতা নাইট রাইডার্স। দলীয় ২৫ রানে প্রথম উইকেটের পতন ঘটে সানরাইজার্স হায়দ্রাবাদের। ব্যক্তিগত ১১ রানে উমেশ যাদভের বলে উইকেটরক্ষক রবিন উথাপ্পার হাতে ধরা পড়েন উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ান। এরপর দেখে শুনে খেলতে থাকেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং তিন নম্বরে নামা কেন উইলিয়ামসন। এ দু'জন দ্বিতীয় উইকেট জুটিতে ৫০ রান তোলেন। দলীয় ৭৫ রানের মাথায় নাথান কোল্টারনাইলের বলে কাভারে ধরা পড়েন উইলিয়ামসন।
দলীয় একই রানে পরের ওভারে চাওলার বলে ওয়ার্নার বোল্ড হলে চাপে পড়ে যায় হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের দলীয় রান যখন ৯৯ তখন যুবরাজ প্যাভিলিয়নের পথ ধরেন।এরপর বিজয় শংকর এবং নামান ওঝা হাল ধরার চেষ্টা করলেও নাইটদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে আর দাঁড়াতে পারেননি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১২৮ রান করতে সমর্থ হয় সানরাইজার্স হায়দ্রাবাদ। ওয়ার্নার দুইটি চার এবং সমান সংখ্যক ছয়ের সহায়তায় সর্বোচ্চ ৩৭ রান করেন। পাশাপাশি কেন উইলিয়ামসন ২৬ এবং বিজয় সংকর ২২ রান করেন। নাইটদের পক্ষে কোল্টার-নিল তিনটি এবং উমেশ যাদভ দুইটি উইকেট পান।
সানরাইজার্সের ইনিংস শেষ হওয়ার পরপরই শুরু হয় ঝুম বৃষ্টি। বৃষ্টির কারণে প্রায় তিন ঘন্টা বন্ধ থাকার পর অবশেষে শুরু হয় খেলা। বৃষ্টি আইনে কেকেআরের টার্গেট দাঁড়ায় ৬ ওভারে ৪৮ রান। প্রথম ওভারের দ্বিতীয় বলে ক্রিস লিন ছক্কা হাকালেও পরের বলেই ভুবনেশ্বর কুমারের কাছে ধরা পড়েন তিনি। ঠিক পরের বলটিতে ভুবনেশ্বর কুমারের তৎপরতায় রানআউটের ফাঁদে পা দেন ইউসুফ পাঠান।
চাপে পড়ে যায় কেকেআর। সে চাপ আরও প্রশমিত হয় দ্বিতীয় ওভারে রবিন উথাপ্পা আউট হয়ে গেলে। কিন্তু এরপরই বুড়ো হাড়ের ভেল্কি দেখিয়ে অধিনায়ক গৌতম গম্ভীর ১৯ বলে অপরাজিত ৩২ রান করে নাইটদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেন। ৫ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় কেকেআর। সেই সাথে ফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখে তারা। আগামী ১৯ তারিখ দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কেকেআর। ঐ ম্যাচের বিজয়ী দল ২১ তারিখের ফাইনালে লড়বে স্টিভেন স্মিথের পুনে সুপার জায়ান্টসের সাথে।
সংক্ষিপ্ত স্কোরঃ
সানরাইজার্স হায়দ্রাবাদঃ ১২৮/৭ (২০ ওভার) ওয়ার্নার ৩৭, উইলিয়ামসন ২৬, শংকর ২২
কোল্টারনাইল ৩/২০, যাদব ২/২১
কলকাতা নাইটরাইডার্সঃ ৪৮/৩ (৫.১ ওভার) গম্ভীর ৩২*, লিন ৬, জাজ্ঞি ৫*
কুমার ১/১১, জর্ডান ১/৯
ফলাফলঃ কলকাতা নাইটরাইডার্স ৭ উইকেটে জয়ী।
ম্যাচ সেরাঃ নাথান কোল্টার-নিল। (কলকাতা নাইট রাইডার্স)
