সাকিবের বোনের বাগদান সম্পন্ন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
সাকিবের বোনের বাগদান সম্পন্ন

সাকিবের বোনের বাগদান সম্পন্ন

সাকিবের বোনের বাগদান সম্পন্ন

জমকালো আয়োজনের মাধ্যমে গতকাল(৪ঠা মে) ঢাকাস্থ সেনামালঞ্চে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বোনের বাগদান সম্পন্ন হয়েছে। একমাত্র বোনের বাগদানে উপস্থিত থাকতে গতকালই দেশে ফেরেন সাকিব। আজ রাতেই আবার রওয়ানা হবেন ইংল্যান্ডের উদ্দেশ্যে।  কথা ছিলো আইপিএল খেলতে থাকা সাকিব আল হাসান ৪ঠা মে ভারত থেকেই সরাসরি ইংল্যান্ডের বিমান ধরবেন। তবে ছোটবোনের বাগদানে বড় ভাইয়ের উপস্থিত থাকার প্রয়োজনীয়তা আঁচ করতে পেরেই সাকিবের ভারত থেকে বাংলাদেশে ফেরা। তবে বেশিক্ষ্ণ থাকতে পারছেন কই পরিবারের সাথে? আজ রাতেই সতীর্থদের সাথে যোগ দিতে ইংল্যান্ডের সাসেক্সের পথে রওয়ানা করতে হচ্ছে সাকিবের। উল্লেখ্য, সাকিবের বোন জান্নাতুল ফেরদৌস রিতু'র সাথে বাগদান হয়েছে মিরপুরের সংসদ সদস্য ইলিয়াস মোল্লা'র ভাতিজা আলিফ মোল্লা'র সাথে।