মাটিতেই লা'থি দিতে চেয়েছিলেন সাকিব, কিন্তু স্টাম্প চলে আসে সামনে
-
1
মেহিদী হাসান মিরাজের ঘূর্ণি জাদুতে গায়ানার সহজ জয়
-
2
৩২০ রানে পিছিয়ে থেকেও দারুণ ঘুরে দাঁড়াল পাকিস্তান, ইংল্যান্ডের সামনে ১৩০ রানের লক্ষ্য
-
3
প্রতিমন্ত্রীর ঘোষণার পরও অচলাবস্থা, দখল ও অনিয়মের বেড়াজালে ধানমন্ডি স্পোর্টস ক্লাব
-
4
পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ ৩-০ ব্যবধানে ইংল্যান্ডের
-
5
ঘরোয়া ক্রিকেটে সততা রক্ষায় স্বাধীন বিসিবি, তদন্ত প্রক্রিয়া জানালেন ইন্টিগ্রিটি প্রধান অ্যালেক্স মার্শাল
মাটিতেই লা'থি দিতে চেয়েছিলেন সাকিব, কিন্তু স্টাম্প চলে আসে সামনে
মাটিতেই লা'থি দিতে চেয়েছিলেন সাকিব, কিন্তু স্টাম্প চলে আসে সামনে
২০২১ সালে ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান ও আবাহনীর মধ্যে উত্তেজনাপূর্ণ এক খেলায় অনফিল্ড আম্পায়ার এলবিডব্লিউ'র আবেদন মেনে আউট না দেয়ায় সাকিব আল হাসান: লা'থি মেরে স্ট্যাম্প উড়ালেন, বিতণ্ডায় জড়ান আম্পায়ারের সাথে। সাকিব সেদিন বাজে আম্পায়ারিংয়ের প্রতিবাদ করেছেন। কিন্তু প্রতিবাদের ধরনটা ঠিক ছিল না, যা তিনি নিজেও মানছেন। ক্ষোভ প্রকাশ করতে মাটিতেই পা দিয়ে কিক করতে চেয়েছিলেন সাকিব, কিন্তু স্টাম্প মাঝে চলে এসেছিল!
সাকিবের করা লেগ বিফোর আউটের আবেদনে আম্পায়ার সাড়া না দেওয়ায় সাথে সাথেই হারিয়ে বসলেন মেজাজ। বিতণ্ডায় জড়ান, লা'থি দিয়ে ভাঙলেন স্টাম্প। মাঠে আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে তখন তিন ম্যাচের জন্য নিষেধাজ্ঞা পান মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান। একই সাথে তাকে গুনতে হয়েছে জরিমানার টাকাও।
বঙ্গ বিডির 'সাকিব আল হাসান, বিশ্বকাপ স্পেশাল' শোতে সাকিব সেদিনের অনাকাঙ্খিত ঘটনার ব্যাখ্যা দিয়েছেন এভাবে,
'যেটা হয়েছে (স্টাম্পে লা'থি মারা) অবশ্যই আইডিয়াল কিছু না, না হওয়াই উচিত ছিল। তবে একদম হিট অব দ্য মোমেন্ট। কোন কিছু চিন্তা করে না, কোন ইয়ে থেকে না। আম্পায়ার যখন আউট দেয়নি, আমি তো আপিল করেছি ঘুরে। নরমালি মাটিতে কিক করি আমি মাঝে মাঝে। সামনের ওপর স্টাম্পটা পড়ছে। স্টাম্প থেকে দূরে থাকলে মাটিতেই কিকটা হত, স্টাম্পে লেগে গেছে। জিনিসটা এমনই, এখন দেখলে হাসিই আসে।'
