বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের আম্পায়ার ও ম্যাচ রেফারির তালিকা প্রকাশ
-
1
বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের আম্পায়ার ও ম্যাচ রেফারির তালিকা প্রকাশ
-
2
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা দলে ভারতের চার ক্রিকেটার
-
3
অপ্রতিরোধ্য বুমরাহ, বিশ্বকাপ ফাইনালে ৪ ওভারে ৪ উইকেটের জাদু
-
4
ওয়ানডে সিরিজের আগে উইকেট নিয়ে স্বস্তিতে বাংলাদেশ কোচ
-
5
সিলেট জেলা স্টেডিয়াম বরাদ্দ, স্থানীয় খেলাধুলার অস্তিত্বের প্রশ্ন
বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের আম্পায়ার ও ম্যাচ রেফারির তালিকা প্রকাশ
বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের আম্পায়ার ও ম্যাচ রেফারির তালিকা প্রকাশ
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে ম্যাচ রেফারি ও আম্পায়ারদের তালিকা প্রকাশ করা হয়েছে। তিন ম্যাচের এই সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে।
সিরিজের তিনটি ম্যাচেই ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন নিয়ামুর রশিদ রাহুল। আন্তর্জাতিক ও স্থানীয় আম্পায়ারদের সমন্বয়ে গঠন করা হয়েছে ম্যাচ পরিচালনা প্যানেল।
১১ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। এই ম্যাচে অন-ফিল্ড আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে দায়িত্বে থাকবেন কুমারা ধর্মাসেনা, তার সঙ্গে অন-ফিল্ড বিসিবি আম্পায়ার হিসেবে থাকবেন গাজী সোহেল। টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাড্রিয়ান হোল্ডস্টক এবং চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন তানভীর আহমেদ।
১৩ মার্চ দ্বিতীয় ওয়ানডেতে অন-ফিল্ড আন্তর্জাতিক আম্পায়ার থাকবেন অ্যাড্রিয়ান হোল্ডস্টক এবং বিসিবির প্রতিনিধি হিসেবে দায়িত্বে থাকবেন তানভীর আহমেদ। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন কুমারা ধর্মাসেনা। এ ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান মুকুল।
১৫ মার্চ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অন-ফিল্ড আন্তর্জাতিক আম্পায়ার থাকবেন কুমারা ধর্মাসেনা এবং বিসিবি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান মুকুল। টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন অ্যাড্রিয়ান হোল্ডস্টক এবং চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন মোরশেদ আলী খান।
