দুই ইনিংসেই ব্যাট করা চান্দিমাল গুরুত্বপূর্ণ কাজে চলে গেলেন শ্রীলঙ্কায়
-
1
ইমরান খানের সুচিকিৎসার দাবিতে ৭ অজি প্রাক্তন অধিনায়কের চিঠি
-
2
রেনশ,এলিসের দুর্দান্ত পারফরম্যান্সে জিম্বাবুয়েকে হারিয়ে শুভসূচনা অস্ট্রেলিয়ার
-
3
বাংলাদেশি পেসার খালেদ আহমেদের বোলিংয়ে ল্যাঙ্কাশায়ারের পতন
-
4
নীতিশ ও স্যামসনের দাপটে আফগানিস্তানকে উড়য়ে সিরিজ জয় ভারতের
-
5
টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
দুই ইনিংসেই ব্যাট করা চান্দিমাল গুরুত্বপূর্ণ কাজে চলে গেলেন শ্রীলঙ্কায়
দুই ইনিংসেই ব্যাট করা চান্দিমাল গুরুত্বপূর্ণ কাজে চলে গেলেন শ্রীলঙ্কায়
লঙ্কান ব্যাটার দিনেশ চান্দিমাল 'পারিবারিক মেডিকেল ইমার্জেন্সি'র কারণে অবিলম্বে বাংলাদেশের বিপক্ষে ২য় টেস্ট ম্যাচ খেলা দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। চট্টগ্রাম থেকে ফিরে যাচ্ছেন দেশে।
দ্রুতই নিজ দেশে ফিরে যাচ্ছেন চান্দিমাল। শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, তার সতীর্থরা এবং কোচিং স্টাফরা প্রয়োজনের এই মুহুর্তে দিনেশ চান্দিমালকে সম্পূর্ণভাবে সমর্থন কর। জনগণকে তার এবং তার পরিবারের গোপনীয়তাকে সম্মান করার অনুরোধ জানায়।
চট্টগ্রামে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে চলমান দ্বিতীয় টেস্ট ম্যাচের চতুর্থ দিন আজ। বড় লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে লঙ্কানরা। প্রথম ইনিংসে ৫৯ রান করা চান্দিমাল দ্বিতীয় ইনিংসে আউট হয়েছেন কেবল ৯ রানে। তবে সিলেট টেস্টে ব্যর্থ হয়েছিলেন চরমভাবে; দুই ইনিংসে ৯ ও ০।
