বেলা শেষে দিল্লির আফসোসটা বেড়েই গেলো

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
বেলা শেষে দিল্লির আফসোসটা বেড়েই গেলো

বেলা শেষে দিল্লির আফসোসটা বেড়েই গেলো

বেলা শেষে দিল্লির আফসোসটা বেড়েই গেলো

দিল্লী’র ব্যাটসম্যানরা এমন কিছু করে বসবেন সেটা কে জানতো। পুরো টুর্নামেন্ট জুড়েই দিল্লীর ভক্তরা হারই দেখেছে। প্লে-অফ খেলার তো প্রশ্নই আসেনা। ২০৯ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ১৭.৩ ওভারেই ম্যাচ জিতে নেয়, তাও আবার ৭ উইকেট হাতে রেখে! দু-দলই প্রায় ছিটকে পড়েছে টুর্নামেন্ট থেকে। গুজরাট লায়ন্স তাদের ১১ ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র ৩ টি তে। এদিক থেকে একটু এগিয়ে থাকা দিল্লী ১০ ম্যাচের ৪টি তে। আসরের ৪২ তম ম্যাচে বৃহস্পতিবার সন্ধ্যায় মুখোমুখি হয় দিল্লী আর গুজরাট। দিল্লী টসে জিতে সিদ্ধান্ত নেয় ফিল্ডিং করার। যদিও ওপেনিং টা সুখকর হয়নি গুজরাটের। ১০ রানে গুজরাটের জুটি ভাংগার পর রায়না-কার্তিক মিলে চড়াও হন দিল্লী বোলারদের উপর। রায়নার ৭৭ আর কার্তিকের ৬৫ রানের উপর ভর করে ২০ ওভার শেষে ২০৯ রানের বিশাল স্কোর ছুড়ে দেয়। ২০৯ রানের টার্গেট যেন এদিন কিছুইনা দিল্লীর কাছে! ওপেনার করুণ নায়ার ১২ রানে ফিরে গেলেও দমে যায়নি আরেক ওপেনার সানজু স্যামসন। রিষাব পান্ট কে সাথে নিয়ে শুরু করেন ছক্কার বৃষ্টি। ৭ ছয়ে স্যামসন করেন ৩১ বলে ৬১ রান। রিষাব পান্ট মাত্র ৩ রানের জন্য ছুতে পারেনি শতকের মাইলফলক। ৯ ছক্কায় সাজানো ইনিংসে করেন মাত্র ৪৩ বলে ৯৭ রান। শেষদিকে এন্ডারসনের ব্যাটে ভর করে জয় নিশ্চিত করে দিল্লী। জয় নিশ্চিত করে মাত্র ১৭.৩ ওভারে। সেটি আবার ২০৯ রানের বিশাল স্কোর টপকে। দিল্লীর এখন আফসোসটা হয়তো কয়েকগুন বেড়ে গেছে এমন পারফর্ম দেখে। আহা ! এমন কিছু যদি টুর্নামেন্ট এর শুরু থেকে হতো। সংক্ষিপ্ত স্কোরঃ- গুজরাট লায়ন্স- ২০৯/৭ (২০),সুরেশ রায়না ৭৭(৪৩), দীনেশ কার্তিক ৬৫(৩৪), কাগিসো রাভাদা ২/২৮ দিল্লী ডেয়ারডেভিলস- ২১৪/৩ (১৭.৩), রিষাব পান্ট ৯৭(৪৩), সনজু স্যামসন ৬১(৩১), রবীন্দ্র জাদেজা ২৮/১ ম্যাচ সেরা- রিষাব পান্ট