আবাহনী ছেড়ে মোহামেডানে তামিম,প্রাইম ব্যাংকে সৌম্য সরকার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
আবাহনী ছেড়ে মোহামেডানে তামিম,প্রাইম ব্যাংকে সৌম্য সরকার

আবাহনী ছেড়ে মোহামেডানে তামিম,প্রাইম ব্যাংকে সৌম্য সরকার

আবাহনী ছেড়ে মোহামেডানে তামিম,প্রাইম ব্যাংকে সৌম্য সরকার

১২ এপ্রিল শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগে দল পেয়েছেন বাংলাদেশ দলের দুই ওপেনার।শ্রীলংকা সফর থাকায় নির্ধারিত সময়ে দলবদল করতে পারেন নি তারকা ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার।দুইজনই গতবারের দল পাল্টে এই মৌসুমে নতুন দলে যোগ দিয়েছেন। সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তামিম ইকবাল। আবাহনী ছেড়ে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানে নাম লিখিয়েছেন দেশ সেরা ওপেনার।আবাহনীতে এই মৌসুমে না থাকায় সংবাদ সম্মেলনে কিছুটা ক্ষোভ ছিল তার কন্ঠে, ‘এবারও আমার আবাহনীতে থাকার কথা ছিল। শেষ পর্যন্ত কেন দলে রাখেননি, সেটা উনারা (ক্লাব কর্মকর্তারা) বলতে পারবেন। তবে আমি সব সময় বলি, দুটি ক্লাবই আমার কাছের। আমার বাবার ক্লাব মোহামেডান, চাচার ক্লাব আবাহনী। এবার আবাহনীতে নেই মানে যে ভবিষ্যতে খেলব না, তা নয়। মোহামেডানে যেমন আগেও খেলেছি, তারপর ছেড়েছি, আবার এলাম।’ ২০০৯ সালের পর মোহামেডানে আবারো ফিরে আসায় তামিম বলেন, ‘মোহামেডান বেশ ভালো দল হয়েছে এবার। ভালো পারফর্ম করতে পারলে ভালো কিছু হবে। চ্যাম্পিয়ন হওয়া অনেক সময় ভাগ্যের ওপর নির্ভর করে। আশা করি, ছেলেরা এবার পারবে।’ এছাড়াও সোমবার মোহামেডানে নাম লিখিয়েছেন অফস্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ আর বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও। গতবার লিজেন্ডস অফ রুপগঞ্জে ছিলেন কিন্তু এই বছর দল পরিবর্তন করে প্রাইম ব্যাংক এর জার্সি গায়ে খেলার জন্য সোমবার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে আরেক তারকা ওপেনার সৌম্য। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেকে মেলে ধরতে এই লিগকেই কাজে লাগানোর পরিকল্পনা করছেন তিনি। প্রাইম ব্যাংকে সাব্বির রহমান এবং রুবেল হোসেনের সঙ্গে খেলবেন জাতীয় দলের এই ওপেনার। বিকেএসপির দুটি ভেন্যু ও ফতুল্লায় অনুষ্ঠিত হবে এই বছরের প্রিমিয়ার লিগের সব ম্যাচ।