৩৪ বছর পর পাকিস্তানে টেস্ট জিতল ওয়েস্ট ইন্ডিজ
-
1
গ্লোবাল সুপার লিগে ইমনদের লাহোর কালান্দার্সের জয় দিয়ে সূচনা
-
2
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
-
3
সাকিবের ব্যর্থতার দিনে গলের কাছে বড় ব্যবধানে হারল জাফনা
-
4
স্কুল ক্রিকেটের উন্নয়নে বিসিবি-প্রাইম ব্যাংক ঐতিহাসিক চুক্তি, তৈরি হচ্ছে আধুনিক জিম ও রিকভারি সেন্টার
-
5
আয়ারল্যান্ড সিরিজের জন্য আফগানিস্তান ওয়ানডে দল ঘোষণা
৩৪ বছর পর পাকিস্তানে টেস্ট জিতল ওয়েস্ট ইন্ডিজ
৩৪ বছর পর পাকিস্তানে টেস্ট জিতল ওয়েস্ট ইন্ডিজ
পাকিস্তানকে ১২০ রানে হারিয়ে ৩৪ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে ১৩৩ রানে গুটিয়ে দিয়ে জয় নিয়ে সিরিজে ১-১ এ সমতাও এনেছে সফরকারীরা।
মুলতানে টসে জিতে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। ১০ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে মাত্র ১৬৩ রান। প্রথম ইনিংসে ৪ ক্যারিবিয়ান ব্যাটার ই আউট হয়েছেন শূন্য রানে। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেছেন গুদাকেশ মতি। জোমেল ওয়ারিক্যান করেন ৩৬ রান।
পাকিস্তানের হয়ে ৪১ রান খরচা করে নোমান আলী একাই শিকার করেন ৬ উইকেট। তাছাড়া ২ উইকেট পান সাজিদ খান।
ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ৯ রানে পিছিয়ে থেকে প্রথম ইনিংস ১৫৪ রানে শেষ করে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান করেন ৪৯, সৌদ শাকিল ৩২,কামরান গুলাম ও সাজিদ খান করেন ১৬ রান করে। ক্যারিবিয়ানদের হয়ে ৪ টি উইকেট শিকার করেন জোমেল ওয়ারিক্যান,৩ টি উইকেট পান গুদাকেশ মতি।
দ্বিতীয় ইনিংসে ২৪৪ রান করে অনেকটাই এগিয়ে যায় সফরকারী। ওপেনিংয়ে নেমে অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট খেলেন ৫২ রানের ইনিংস। তেভিন ইমলাচ করেন ৩৫ এবং আমির জাঙ্গু খেলেন ৩০ রানের ইনিংস।
দ্বিতীয় ইনিংসে নোমান আলী ও সাজিদ খান দুজনেই পান ৪ টি করে উইকেট।
জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সামনে লক্ষ্য দাড়ায় ২৫৩ রানের। ব্যাটারদের জন্য ভয়ংকর এই পিচে যা এক প্রকার অসম্ভবই ছিল। যদিও অসম্ভবকে সম্ভব করতে পারেননি পাকিস্তানি ব্যাটাররা। ক্যারিবিয়ান বোলিং আক্রমণে মাত্র ১৩৩ রানেই গুটিয়ে যায় তারা।
দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন বাবর আজম। দ্বিতীয় ইনিংসে জোমেল ওয়ারিক্যান পান ফাইফার। ৩ টি উইকেট পান কেভিন সিনক্লিয়ার। ২ ইনিংস মিলিয়ে ৯ টি উইকেট নিয়ে ম্যাচ সেরা হন জোমেল ওয়ারিক্যান।
