রিশাদের বাংলা কথাগুলো উর্দুতে অনুবাদ করে দেন সাকিব
-
1
ভারতের বিপক্ষে সিরিজে টাকারের নেতৃত্বে নতুন চেহারার আয়ারল্যান্ড
-
2
চোটে আয়ারল্যান্ড-ইংল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন নিতিশ রেড্ডি
-
3
ধীরগতির ওভার রেটের শাস্তি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১২ পয়েন্ট হারাল ইংল্যান্ড
-
4
বাংলাদেশের বিপক্ষে টেস্টে নতুন অধিনায়ক, জিম্বাবুয়ের নেতৃত্বে এনগারাভা
-
5
নাইটক্লাব কাণ্ড ভুলে মাঠে স্টোকস-অ্যাটকিনসন, সিরিজ বাঁচাতে মরিয়া ইংল্যান্ড
রিশাদের বাংলা কথাগুলো উর্দুতে অনুবাদ করে দেন সাকিব
রিশাদের বাংলা কথাগুলো উর্দুতে অনুবাদ করে দেন সাকিব
পিএসএলের ফাইনালে উঠার মিশনে বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান, রিশাদ হোসেনকে নিয়ে সেরা একাদশ সাজিয়েছে কালান্দার্স ফ্র্যাঞ্চাইজি। লম্বা বিরতির পর রিশাদ একাদশে সুযোগ পেয়ে নিজের উচ্ছ্বাস আর পরিকল্পনা কথা বাংলায় বললেন, সতীর্থ সাকিব রিশাদের কথাগুলো উর্দুতে অনুবাদ করে দিলেন।
মহাগুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব আল হাসানের সাথে রিশাদ হোসেনকে একাদশে ফিরিয়েছে লাহোর কালান্দার্স। রিশাদকে একাদশে জায়গা দিতে বাদ পড়লেন পেসার জামান খান। কোয়ালিফায়ারের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে লাহোর কালান্দার্সের একাদশে জায়গা পাওয়া বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন এভাবে,
'আমাদের উদ্দেশ্য হচ্ছে চ্যাম্পিয়ন হওয়া। চ্যাম্পিয়ন হওয়া ছাড়া আমাদের আর কোনো টার্গেট নেই। চ্যাম্পিয়ন হওয়ার জন্য যা যা করা দরকার আমরা চেষ্টা করবো, আজকে এবং ২৫ তারিখে (ফাইনাল ম্যাচ) ইনশাআল্লাহ।'
বাংলা ভাষায় বলা রিশাদের কথাগুলো পাশে থেকে উর্দুতে অনুবাদ করে দিলেন সাকিব আল হাসান। 'যেভাবেই হোক চ্যাম্পিয়ন হবো', শুনে দলের সবাই একসঙ্গে করতালিতে মাতেন।
আজ শুক্রবার ২০২৫ পিএসএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি লাহোর। টসে জিতে আগে ব্যাটিং বেছেন নিলেন কালান্দার্স ক্যাপ্টেন শাহীন শাহ আফ্রিদি। ইসলামাবাদ ইউনাইটেডকে হারালে ২৫ তারিখ ফাইনাল কোয়েট্টা গ্ল্যাডিয়েটরসের বিরুদ্ধে।
লাহোর কালান্দার্স একাদশ-
ফখর জামান, মোহাম্মদ নাইম, আবদুল্লাহ শফিক, কুশল পেরেরা (উইকেটকিপার), সাকিব আল হাসান, ভানুকা রাজাপাকসে, আসিফ আলি, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), সালমান মির্জা, রিশাদ হোসেন ও হারিস রউফ।
