বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান
-
1
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধ স্বীকার করলেন ডেভিড ওয়ার্নার
-
2
হেটমায়ারের বীরত্বে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের, ৩-২ ব্যবধানে সিরিজ নিউজিল্যান্ডের
-
3
এলপিএলে সাকিবের কার্যকর ক্যামিও, ৫ রানের শ্বাসরুদ্ধকর জয় পেল জাফনা কিংস
-
4
পাঁচ বছর পর সেরা ১০-এ জো রুট, কোহলির আরও কাছে রোহিত
-
5
আফগানিস্তানের ওয়ানডে-টেস্ট অধিনায়ক রাহমাত শাহ, সহ-অধিনায়ক গুরবাজ
বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান
বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান
বিসিবির প্রস্তাবে সাড়া দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আগামী জুলাইয়ে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল। বাংলাদেশে দল পাঠাতে প্রাথমিক সম্মতি জানিয়েছে পিসিবি।
টানা দুই হারে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এফটিপি অনুযায়ী, মে মাসের শেষের দিকে পাকিস্তানে সাদা বলের সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। সফরে বাংলাদেশ স্বাগতিকদের বিপক্ষে খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। টাইগারদের এই সফরটি অবশ্য আইসিসির এফটিপির অংশ।
পাকিস্তান সফরের পরেই আবার পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলতে হতে পারে বাংলাদেশের। এফটিপির বাইরে বিসিবির প্রস্তাবে রাজি হয়ে জুলাই-আগস্টে বাংলাদেশে এসে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে রাজি হয়েছে পাকিস্তান।
বিসিবি এবং পিসিবি এই সিরিজ নিয়ে আলোচনা করেছে। সিরিজের বিষয়ে এই মুহূর্তে ইতিবাচক উভয় বোর্ডই।
