আফগান নূরকে দলে নিতে চেন্নাইয়ের খরচ ১০ কোটি
-
1
বিসিবি নির্বাচন তদন্তে এনএসসির গেজেট, ব্যাখ্যা চায় বোর্ড
-
2
রশিদ-নবীর কণ্ঠে প্রতিবাদ, কাবুলে হামলা নিয়ে তীব্র ক্ষোভ
-
3
দক্ষিণ আফ্রিকাকে ৬৮ রানে হারিয়ে সিরিজে সমতা আনল নিউজিল্যান্ড
-
4
পিএসএলে নতুন দিগন্ত, সরাসরি চুক্তিতে পেশোয়ারে শরিফুল
-
5
বিসিবি নির্বাচন নিয়ে তদন্তে জোর, আইসিসির সঙ্গে আলোচনার ইঙ্গিত প্রতিমন্ত্রীর
আফগান নূরকে দলে নিতে চেন্নাইয়ের খরচ ১০ কোটি
আফগান নূরকে দলে নিতে চেন্নাইয়ের খরচ ১০ কোটি
সৌদি আরবের জেদ্দায় ২০২৫ আইপিএলের মেগা নিলামের প্রথম দিনে খেলোয়াড় বিক্রি হয়েছে মোট ৭২ জন। আফগান স্পিনার নূর আহমেদকে ১০ কোটি রুপিতে কিনেছে চেন্নাই সুপার কিংস। রহমানউল্লাহ গুরবাজের পর নূর আহমেদ দ্বিতীয় আফগান ক্রিকেটার হিসেবে মেগা নিলাম থেকে দল পেলেন।
নূর আহমেদ চেন্নাই সুপার কিংসের জার্সিতে প্রতিনিধিত্বকারী প্রথম আফগান ক্রিকেটার হতে চলেছেন। নূরকে পেতে মুম্বাই ও গুজরাটের সাথে চেন্নাইয়ের ভালোই লড়াই হয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সই প্রথম প্যাডল তোলে নূরকে পাওয়ার জন্য।
বেস প্রাইস ছিল ২ কোটি রুপি। নূর আহমদকে চিপকে আনতে চেন্নাই বড় খরচ করে। শেষ পর্যন্ত নূর আহমেদের দাম উঠল ১০ কোটি। নিজেদের স্পিন আক্রমণ আরও শক্তিশালী করল সিএসকে। চেন্নাইয়ে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজার সঙ্গী হলেন নূর। গেল তিন আসরে অবশ্য নূর আইপিএল খেলেন গুজরাট টাইটান্সের হয়ে।
চেন্নাইয়ের পিচে অবশ্য ২০২৩ আইপিএলে চেন্নাইয়ের বিরুদ্ধে দাপট দেখান গুজরাটের হয়ে খেলা নূর। কোয়ালিফায়ার ম্যাচে ২৯ রান খরচায় দখলে নেন ১ উইকেট। এরপর ফাইনালে ৩ ওভার বল করে ১৭ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।
নূর মেজর লিগ ক্রিকেটে সুপার কিংসের হয়ে খেলেন এবং সিপিএলে সেন্ট লুসিয়া কিংসের হয়ে ২০২৪ আসরে সর্বোচ্চ উইকেট শিকারী। ১২ ম্যাচ খেলা নূর ৬.১৯ ইকনোমিতে দখলে নেন মোট ২২ উইকেট।
নূর আহমেদকে ছাড়াও প্রথম দিনের নিলাম থেকে চেন্নাই দলে ভিড়িয়েছে রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, রবিচন্দ্রন অশ্বিন, খলিল আহমেদ, রাহুল ত্রিপাঠি ও বিজয় শঙ্করকে।
