স্টেডিয়ামের নিরাপত্তা জোরদারে বিসিবি-আনসারের সমঝোতা স্মারক সই
-
1
হারিস রউফের ২০ শতাংশ ম্যাচ ফি জরিমানা, যুক্ত হলো ১ ডিমেরিট পয়েন্ট
-
2
যে কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলছেন না মুশফিক
-
3
দুই উইকেট হারিয়ে মিরপুর টেস্টের প্রথম সেশন শেষ করল বাংলাদেশ
-
4
সেঞ্চুরির অপেক্ষায় সাদমান, দিন শেষে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ
-
5
ইংলিশ ও ক্যারির জোড়া অর্ধশতকে লিড অস্ট্রেলিয়ার
স্টেডিয়ামের নিরাপত্তা জোরদারে বিসিবি-আনসারের সমঝোতা স্মারক সই
স্টেডিয়ামের নিরাপত্তা জোরদারে বিসিবি-আনসারের সমঝোতা স্মারক সই
বাংলাদেশের ক্রিকেট ভেন্যুগুলোর নিরাপত্তা আরও জোরদার করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার আনসার সদর দপ্তরে অনুষ্ঠিত এই চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন আনসারের মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এবং বিসিবির অ্যাডহক কমিটির সদস্য ও সিকিউরিটি কমিটির চেয়ারম্যান সাইয়েদ ইব্রাহিম আহমেদ।
অনুষ্ঠানে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এবং বিসিবির হেড অব সিকিউরিটি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীমও উপস্থিত ছিলেন।
এই সমঝোতার মাধ্যমে দেশের বিভিন্ন ক্রিকেট স্টেডিয়ামে নিরাপত্তা ব্যবস্থাপনা আরও শক্তিশালী করা হবে বলে আশা করা হচ্ছে।
