প্রথম ইনিংসে ২৭২ রানে অলআউট বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 53 মিনিট আগে আপডেট: 3 মিনিট আগে
প্রথম ইনিংসে ২৭২ রানে অলআউট বাংলাদেশ

প্রথম ইনিংসে ২৭২ রানে অলআউট বাংলাদেশ

প্রথম ইনিংসে ২৭২ রানে অলআউট বাংলাদেশ

মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে বড় সংগ্রহের ইঙ্গিত দিয়েও শেষ পর্যন্ত ২৭২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ৩ উইকেটে ২১৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা স্বাগতিক দল মাত্র ৫৯ রান যোগ করতেই হারিয়ে বসে শেষ ৭টি উইকেট।

দিনের সূচনাতেই দুই রান নিয়ে নিজের টেস্ট ক্যারিয়ারের তৃতীয় শতক উদযাপন করেন ওপেনার সাদমান ইসলাম। তবে ১০৫ রানে অভিষিক্ত জশুয়া বিশপের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে তিনি সাজঘরে ফিরতেই বদলে যায় চিত্রপট।

সাদমানের বিদায়ের পর আর কোনো রান যোগ না করেই মাঠ ছাড়েন তাওহিদ হৃদয়, যিনি আগের দিন ৪২ রানে রিটায়ার্ড হার্ট হয়ে বিষণ্ণ মনে মাঠ ছেড়েছিলেন। এরপর মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস ৩২ রানের একটি প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও মিরাজ ১৫ রান করে জোমেল ওয়ারিক্যানের বলে বোল্ড হয়ে ফেরেন।

পরবর্তী সারির ব্যাটার নাঈম হাসান ও হাসান মাহমুদকে দ্রুত প্যাভিলিয়নে পাঠান পেসার শামার জোসেফ। শেষদিকে তাইজুল ইসলামকে ফিরিয়ে নিজের ৫ উইকেট পূর্ণ করেন স্পিনার ওয়ারিক্যান; অন্যপ্রান্তে ৮৮ বলে ৩৪ রান করে একা অপরাজিত থেকে যান লিটন দাস।

ক্যারিবীয় বোলারদের পক্ষে জোমেল ওয়ারিক্যান ৫৩ রান খরচায় সর্বাধিক ৫টি উইকেট নেন। এছাড়া দারুণ বোলিংয়ে শামার জোসেফ ৩টি এবং জশুয়া বিশপ ২টি উইকেট দখল করে বাংলাদেশের ইনিংস দ্রুত গুটিয়ে দিতে মূল ভূমিকা রাখেন।