লঙ্কানদের বিপক্ষে তামিমের দ্বিতীয় শতক
-
1
ওয়ানডেতেও অধিনায়ক লিটন, মিরাজকে সরিয়ে বিসিবির নতুন সিদ্ধান্ত
-
2
এলপিএলে তাওহিদ হৃদয়ের ৮ বলে ৩১ রানের টর্নেডো ইনিংস, কলম্বোকে হারাল জাফনা কিংস
-
3
সিলসের আগুনে বোলিংয়ে পাকিস্তানকে ৯০ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজ
-
4
উগ্র উদযাপনের দায়ে শাস্তির মুখে আব্বাস ও খুররম
-
5
ইংল্যান্ড টেস্ট দলের পরবর্তী প্রধান কোচ হচ্ছেন স্টিফেন ফ্লেমিং
লঙ্কানদের বিপক্ষে তামিমের দ্বিতীয় শতক
লঙ্কানদের বিপক্ষে তামিমের দ্বিতীয় শতক
ডাম্বুলায় তামিম ইকবাল এদিন সিরিজের প্রথম ওয়ানডেতে নেমেছিলেন স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের ইনিংসের গোড়াপত্তন করতে। শ্রীলঙ্কার বিপক্ষে নিজের দ্বিতীয় শতক তুলে নিয়ে বাংলাদেশকে বড় স্কোরের পথ তৈরী করে দিয়েছেন তামিম ইকবাল।
১২ চারে নিজের ক্যারিয়ারের ৮ম শতক তুলে নিতে তামিম বল খেলেন ১২৭টি। ইনিংসের মাঝে সাব্বির রহমানকে নিয়ে ৯০ এবং সাকিব আল হাসানের সাথে শতরানের জুটি গড়া তামিম ইকবালের এ বছরের একমাত্র শতক এই ডাম্বুলার ইনিংসটিই।
আগের ৯৯৯৯ রানের সঙ্গে এই ম্যাচের প্রথমেই দু'রান যোগ করে তামিম ইকবাল পোঁছে যান প্রথম বাংলাদেশী হিসেবে সব ফরম্যাটে ১০০০০ রান করার মাইলফলকে।
