জিম্বাবুয়ে সিরিজ শুরু ঈদের পর, পাঁচ ম্যাচের সূচি ঘোষণা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 ঘন্টা আগে
জিম্বাবুয়ে সিরিজ শুরু ঈদের পর, পাঁচ ম্যাচের সূচি ঘোষণা

জিম্বাবুয়ে সিরিজ শুরু ঈদের পর, পাঁচ ম্যাচের সূচি ঘোষণা

জিম্বাবুয়ে সিরিজ শুরু ঈদের পর, পাঁচ ম্যাচের সূচি ঘোষণা

বাংলাদেশে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচ আগামী ৩ মে। প্রথম ৩ টি-টোয়েন্টি হবে চট্টগ্রামে, সিরিজের বাকি অংশ হবে মিরপুর হোম অব ক্রিকেটে। ১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে এটিই দেশের মাটিতে বাংলাদেশের শেষ কোনো সিরিজ। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজ এক বিবৃতিতে, আসন্ন জিম্বাবুয়ে সিরিজের জন্য সূচি ঘোষণা করেছে। এপ্রিল মাসের ২৮ তারিখ বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল। আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট ও পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও টি–টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে পিছিয়ে গেল টেস্ট দুটি। দুই দেশের বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে ২০২৫ সালে।  আর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু আগামী ৩ মে সন্ধ্যা ৬ টায়। পরের দুই ম্যাচ ৫ ও ৭ মে, দ্বিতীয় টি-টোয়েন্টি একই সময়ে গড়ালেও চট্টগ্রামে শেষ ম্যাচ শুরু হবে বিকাল ৩ টায়। এরপর সিরিজ ফিরবে ঢাকায়, দুই দিন বিরতির পর মিরপুরে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ১০ মে সন্ধ্যা ৬ টায়। আর সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ১২ মে সকাল ১০ টায়।

বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ-

প্রথম টি-টোয়েন্টি- ৩ মে, সন্ধ্যা ৬ টায়, চট্টগ্রাম দ্বিতীয় টি-টোয়েন্টি- ৫ মে, সন্ধ্যা ৬ টায়, চট্টগ্রাম তৃতীয় টি-টোয়েন্টি- ৭ মে, বিকাল ৩ টায়, চট্টগ্রাম চতুর্থ টি-টোয়েন্টি- ১০ মে, সন্ধ্যা ৬ টায়, ঢাকা পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি- ১২ মে, সকাল ১০ টায়, ঢাকা।