২৫ বছরে ১০৮ ক্রিকেটারের টেস্ট অভিষেক, সিলেটে ক্যাপ পেলেন হাসান মুরাদ
-
1
ইংল্যান্ডকে ৮৭ রানে হারিয়ে পাকিস্তানের টানা দ্বিতীয় জয়
-
2
অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জয় কেবল সময়ের অপেক্ষা
-
3
বাংলাদেশ আয়োজন করবে অনুর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
-
4
আফগানিস্তানের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
-
5
একই ভুল বারবার করছি, আফগানদের কাছে হেরে ব্যাটিং বিপর্যয়ের কাঠগড়ায় তাওহীদ হৃদয়
২৫ বছরে ১০৮ ক্রিকেটারের টেস্ট অভিষেক, সিলেটে ক্যাপ পেলেন হাসান মুরাদ
২৫ বছরে ১০৮ ক্রিকেটারের টেস্ট অভিষেক, সিলেটে ক্যাপ পেলেন হাসান মুরাদ
২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাবার পর বাংলাদেশ টেস্ট খেলেছে ১৫৫ টি (চলমান বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ সহ)। যেখানে ১১২ টি পরাজয়ের বিপরীতে জয় কেবল ২৩ টি, ড্রয়ের সংখ্যা ১৯। ২৫ বছরে বাংলাদেশের পক্ষে টেস্ট অভিষেক হয়েছে ১০৮ জনের।
১০৮ তম ক্রিকেটার হিসাবে আজ (১১ নভেম্বর, ২০২৫) টেস্ট অভিষেক হয়েছে স্পিনার হাসান মুরাদের। এর আগে বাংলাদেশের পক্ষে ২ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা হাসান মুরাদ সাদা পোশাকে খেলার স্বাদ পেলেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
টেস্ট ক্রিকেটে অভিষেকের আগে অবশ্য লাল বলের ঘরোয়া ক্যারিয়ার সমৃদ্ধই বলা চলে হাসান মুরাদের। ২৪ বছর বয়সী এই স্পিনার ৩৯ প্রথম শ্রেণির ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ১৬৫ টি। ইনিংসে ৫ উইকেট পেয়েছেন ১৪ বার।
চট্টগ্রাম বিভাগের হয়ে ন্যাশনাল ক্রিকেট লিগে খেলা সর্বশেষ দুই ম্যাচে ১১ উইকেট শিকার করে আইরিশদের বিপক্ষে খেলতে এসেছেন মুরাদ।
২০০১ সালের জুলাইয়ে কক্সবাজারে জন্ম নেওয়া হাসান মুরাদ সব ধাপ পেরিয়েই আসেন জাতীয় দলে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এ তালিম নেওয়া মুরাদ বয়সভিত্তিক দলে পারফর্ম করেছেন নিয়মিত। ঘরোয়া লিগের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি লিগেও ছিলেন উইকেট শিকারি।
লিস্ট-এ ক্রিকেটে ৬৫ ম্যাচে ৯৪ উইকেট ও স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩৭ ম্যাচে ৪০ উইকেট আছে হাসান মুরাদের নামের পাশে।
