হারার পর জরিমানাও গুনতে হচ্ছে নিউজিল্যান্ডের
-
1
লুঙ্গি এনগিডির চোট, অস্ট্রেলিয়া সিরিজের দল থেকে ছিটকে গেলেন প্রোটিয়া পেসার
-
2
ফাইনালে জ্যামাইকা, বিদায় মিরাজের গায়ানার
-
3
শুটিংয়ে কাঁধে আঘাত, ভারত সিরিজে অনিশ্চিত রাচিন রবীন্দ্র
-
4
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষনা, নেই নাহিদ ও তাসকিন
-
5
ভারত সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল ঘোষণা, নতুন মুখ কামিল পুরান
হারার পর জরিমানাও গুনতে হচ্ছে নিউজিল্যান্ডের
হারার পর জরিমানাও গুনতে হচ্ছে নিউজিল্যান্ডের
আসরের প্রথম ম্যাচে বৃষ্টি বাঁধায় পয়েন্ট ভাগাভাগি। আর দ্বিতীয় ম্যাচে কাল স্বাগতিক ইংল্যান্ডের কাছে হার ৮৭ রানের। এই হারে বলা যায় বিদায়ের ক্ষণ গুনছে নিউজিল্যান্ড।
তার উপর খারাপ খবর হচ্ছে শাস্তি পেতে হচ্ছে কিউদের। গতকাল কার্ডিফে স্বাগতিকদের বিপক্ষে নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম বল করেছিলো নিউজিল্যান্ড।
শক্তিশালী ইংল্যান্ডকে তারা ঠিকই অলআউট করেছিলো ৫০ ওভারের আগে। তবে স্লো ওভার রেটের কারণে নিয়ম অনুযায়ী প্রত্যেক ওভারের জন্য কিউই অধিনায়ক কেন উইলিয়ামসকে গুনতে হচ্ছে ২০ শতাংশ জরিমানা আর দলের বাকী দশ সদস্যকে জরিমানা গুনতে হচ্ছে ম্যাচ ফি’র দশ শতাংশ জরিমানা।
এর থেকে জরিমানা দাড়ালো উইলিয়ামসনের ৪০ শতাংশ ম্যাচ ফি, আর সবার ২০ শতাংশ। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) এক বিজ্ঞপ্তিতে জানায়, টুর্নামেন্টের বাকী ম্যাচগুলোতে যদি এমনটি হয় আবার তবে এক ম্যাচের নিষেধাজ্ঞা পাবেন অধিনায়ক কেন উইলিয়ামসন।
আগামী ৯ জুন কার্ডিফে বাংলাদেশের সাথে ম্যাচ রয়েছে নিউজিল্যান্ডের। এদিন দু’দলই নামবে বাঁচা মরার লড়াইয়ে।
