২০২৬ সালের বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন
-
1
ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে মুক্ত মানসিকতা নিয়ে খেলার আহ্বান অধিনায়ক বাবর আজমের
-
2
গায়ানায় মিরাজ-তাহির জাদুতে গুড়িয়ে গেল সেন্ট লুসিয়া, ৪ উইকেটের জয় গায়ানার
-
3
বিসিসিআইয়ের নতুন অ্যাসোসিয়েট পার্টনার ক্যাম্পা, এসবিআই লাইফ ও চ্যাটজিপিটি, চুক্তি ১৩০ কোটি রুপিরও বেশি
-
4
স্পিন-জাদুতে আমিরাতকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা
-
5
নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনেও ভারত এগিয়ে, মানছেন মিচেল স্যান্টনার
২০২৬ সালের বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন
২০২৬ সালের বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৬ সালের পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বুধবার বিসিবির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিন সদস্যের এই নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম।
কমিশনের অন্য সদস্যরা হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপসচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ. বি. এম. এহসানুল মামুন।
বিসিবি জানিয়েছে, ২০২৬ সালের পরিচালনা পর্ষদ নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় সব কার্যক্রম প্রচলিত নিয়ম ও বিধিমালা অনুযায়ী পরিচালনা ও তদারকি করবে এই নির্বাচন কমিশন।
