বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার দিনক্ষণ চূড়ান্ত
-
1
হেডিংলে টেস্টে পাকিস্তানের চরম বিপর্যয়, আবহাওয়া বাঁধাকে দায়ী করলেন উমর গুল
-
2
বাবর আজমের ফেরায় স্বস্তি পাকিস্তান শিবিরে, লর্ডস টেস্টে জয়ের খোঁজে শান মাসুদের দল
-
3
আঘাতের কারণে দল থেকে ছিটকে গেলেন ফারিহা, বিকল্প ফারজানা
-
4
বাংলাদেশ এইচপি দলের রোমাঞ্চকর জয়, নিউজিল্যান্ড এ দলকে ২৩ রানে হারাল বাংলাদেশ
-
5
শেরেবাংলা স্টেডিয়ামে শহীদ আবু সাঈদ স্ট্যান্ড বাতিলের খবরটি মিথ্যা- বিসিবি
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার দিনক্ষণ চূড়ান্ত
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার দিনক্ষণ চূড়ান্ত
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর জন্য স্কোয়াড ঘোষণা করে ফেলেছে ২০ দলের ১৭ টি দলই। বাকি থাকা ৩ দলের একটি বাংলাদেশ। আজ (১৩ মে) স্কোয়াড ঘোষণা করার কথা থাকলেও তা বদলেছে।
আগামীকাল (১৪ মে) বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২ টায় স্কোয়াড ঘোষণা করা হবে।
এক সংবাদ সম্মেলনে জানানো হবে কারা পাচ্ছেন বিশ্বকাপের টিকিট। দল প্রায় চূড়ান্তই ছিল, তবে তাসকিন আহমেদের ইনজুরিতে একটু হলেও বিপাকে পড়েছে নির্বাচকরা।
তাসকিন আহমেদের স্ক্যান রিপোর্ট পেয়ে সেটা পর্যালোচনা করে তবেই স্কোয়াড ঘোষণা হবে।
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড (সম্ভাব্য)-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন/তানভির ইসলাম, তাসকিন আহমেদ/হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।
