মিজানুর রহমান সিনহার মৃত্যুতে বিসিবির শোক
-
1
ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে মুক্ত মানসিকতা নিয়ে খেলার আহ্বান অধিনায়ক বাবর আজমের
-
2
গায়ানায় মিরাজ-তাহির জাদুতে গুড়িয়ে গেল সেন্ট লুসিয়া, ৪ উইকেটের জয় গায়ানার
-
3
বিসিসিআইয়ের নতুন অ্যাসোসিয়েট পার্টনার ক্যাম্পা, এসবিআই লাইফ ও চ্যাটজিপিটি, চুক্তি ১৩০ কোটি রুপিরও বেশি
-
4
স্পিন-জাদুতে আমিরাতকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা
-
5
নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনেও ভারত এগিয়ে, মানছেন মিচেল স্যান্টনার
মিজানুর রহমান সিনহার মৃত্যুতে বিসিবির শোক
মিজানুর রহমান সিনহার মৃত্যুতে বিসিবির শোক
অ্যাকমে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান সিনহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রোববার বিসিবির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক শোকবার্তায় বলা হয়, দেশের ক্রীড়াঙ্গনের একজন গুরুত্বপূর্ণ পৃষ্ঠপোষক ছিলেন মিজানুর রহমান সিনহা। অ্যাকমে গ্রুপের বিভিন্ন উদ্যোগ ও সহায়তার মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটসহ অন্যান্য খেলাধুলার উন্নয়ন ও প্রসারে উল্লেখযোগ্য অবদান রেখেছেন তিনি।
শোকবার্তায় বিসিবি আরও জানায়, মিজানুর রহমান সিনহার মৃত্যু দেশের ক্রীড়াঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। তার অবদান ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
এদিকে, মিজানুর রহমান সিনহার মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
