বাদ লিটন, স্কোয়াডে ঢুকলেন জাকের আলি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
বাদ লিটন, স্কোয়াডে ঢুকলেন জাকের আলি

বাদ লিটন, স্কোয়াডে ঢুকলেন জাকের আলি

বাদ লিটন, স্কোয়াডে ঢুকলেন জাকের আলি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও সিরিজ নির্ধারণী ওয়ানডের দল থেকে বাদ পড়লেন ওপেনার লিটন দাস। তার বদলে স্কোয়াডে ডাক পেয়েছেন মিডল অর্ডার ব্যাটার জাকের আলি অনিক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হলেও এবারই প্রথম ওয়ানডে দলে ডাক পেলেন জাকের। 

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে একটি রানও করতে পারেননি ওপেনার লিটন দাস। সিরিজের জন্য অবশ্য বিসিবি প্রথম দুই ম্যাচের স্কোয়াড জানিয়েছিল। আজ ঘোষণা করল শেষ ম্যাচের জন্য স্কোয়াড। যেখানে নেই লিটন দাসের নাম। অবশেষে দল থেকে বাদ পড়া লিটন আজ বিকালেই চট্টগ্রাম থেকে ফিরে যাচ্ছেন ঢাকায়। লিটনের জায়গায় দলে যুক্ত হওয়া জাকের আলি অনিক আজ আসছেন চট্টগ্রামে। চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচ আগামী ১৮ মার্চ সকাল ১০ টায়। 

তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।