পিসিবির ব্যর্থতায় তামাশার পাত্র পাকিস্তান, বিস্ফোরক নাসের হুসেইন
-
1
রাইডন কার্সকে বাদ রেখেই পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টেস্টের দল ঘোষণা ইংল্যান্ডের
-
2
আকিফ জাভেদকে নন-প্লেয়িং ক্যাপ্টেন বানানোর খোঁচা সাবেক পেসার রশিদ খানের
-
3
অস্ট্রেলিয়া জয়ের নেপথ্যে মানসিকতার বদল, আশরাফুলের চোখে টেস্টে নতুন বাংলাদেশ
-
4
বিপিএল না হলেও ঘরোয়া ক্রিকেটে বড় আয়ের সুযোগ, বছরে ৪০ লাখ পর্যন্ত পাবেন ক্রিকেটাররা
-
5
ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি দল থেকে ছিটকে গেলেন কুশল মেন্ডিস ও বিনুরা ফার্নান্দো
পিসিবির ব্যর্থতায় তামাশার পাত্র পাকিস্তান, বিস্ফোরক নাসের হুসেইন
পিসিবির ব্যর্থতায় তামাশার পাত্র পাকিস্তান, বিস্ফোরক নাসের হুসেইন
চলমান ইংল্যান্ড সফরে টানা ব্যর্থতা এবং তার জবাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নেওয়া নজিরবিহীন কিছু সিদ্ধান্তে পিসিবিকে কড়া ভাষায় সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন। তার মতে, মাঠের পারফরম্যান্স খারাপ হলেও বোর্ডের অপেশাদার আচরণের কারণেই আজ বিশ্বমঞ্চে নিজেদের হাস্যাস্পদ পাত্রে পরিণত করেছে পাকিস্তান ক্রিকেট।
চলমান টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচে হেডিংলি ও লর্ডসে ইংল্যান্ডের কাছে শোচনীয়ভাবে হেরেছে পাকিস্তান। এরপরই দলটিতে চরম বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। তৃতীয় ও শেষ টেস্টের আগেই মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা ও ইমাম-উল-হকসহ সাতজন খেলোয়াড় এবং পেস বোলিং কোচ উমর গুলকে দেশে ফেরত পাঠায় পিসিবি। এছাড়া টেস্ট কোচের পদ থেকে সরফরাজ আহমেদকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় মাইক হেসনকে।
স্কাই স্পোর্টস ক্রিকেট পডকাস্টে কথা বলতে গিয়ে নাসের হুসেইন বলেন, “হেডিংলি টেস্টের পর বিশ্ব পাকিস্তানকে নিয়ে হাসাহাসি করছিল বলে আমি মনে করি না। লর্ডসে আমার আক্ষেপ ছিল তাদের লড়াই করার মানসিকতার অভাব নিয়ে। সেটা বিদ্রূপ ছিল না, বরং একটা বড় ক্রিকেট শক্তির ভুল পথে হেঁটে যাওয়া দেখে হতাশা প্রকাশ করেছিলাম। কিন্তু এরপর তারা যা করল, তাতে নিজেদের তামাশার পাত্র বানিয়ে ফেলল। তারা পরিস্থিতি আরও খারাপ করেছে।”
বিশেষ করে ওপেনার ইমাম-উল-হকের ইনজুরি নিয়ে পিসিবির হাই পারফরম্যান্স ডিরেক্টর আকিব জাভেদের প্রকাশ্যে কটূক্তির তীব্র প্রতিবাদ জানান নাসের। পায়ের পেশির চোটে পড়ার পরও লর্ডসে নেটে ব্যাটিং করায় সরাসরি টিভিতে ইমামের একাগ্রতা নিয়ে প্রশ্ন তোলেন আকিব জাভেদ।
এই প্রসঙ্গে নাসের হুসেইন বলেন, “হাই পারফরম্যান্স ডিরেক্টর কীভাবে লাইভ টিভিতে এসে নিজের খেলোয়াড়কে এভাবে চরম অসম্মান করতে পারেন, তা আমার মাথায় আসে না। সে ইনজুরিতে আছে কিংবা নেই যেকোনো একটা হবে। অন্য দলগুলোর ক্ষেত্রে কোনো খেলোয়াড় চোটে পড়লে সোজা উত্তর পাওয়া যায় স্ক্যান করা হয়েছে, প্রয়োজন হলে ব্যাট করবে। কিন্তু ইমামের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা হাস্যকর। খেলোয়াড়দের রক্ষা করা এবং তাদের সম্মান দেওয়া শিখতে হবে।”
পিসিবির এই হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক কোচ জেসন গিলেস্পিও। তিনি জানান, বর্তমান ব্যবস্থার অধীনে খেলোয়াড়রা চরম ভয় ও অনিশ্চয়তার মধ্যে ক্রিকেট খেলছেন। নির্বাচক কমিটির ঘনঘন সিদ্ধান্ত বদলানো নিয়ে কটাক্ষ করে গিলেস্পি বলেন, "তারা কাপড়ের মতো সিদ্ধান্ত বদলায় প্রতিদিনই নতুন নাটক।"
