রাইডন কার্সকে বাদ রেখেই পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টেস্টের দল ঘোষণা ইংল্যান্ডের
-
1
তাওহীদ হৃদয়ের ব্যাটে রচিত হলো ইতিহাস, বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান
-
2
জিম্বাবুয়েকে ৪৩ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকার জয়
-
3
ইংল্যান্ড সফরের জন্য শ্রীলঙ্কার হোয়াইট-বল দল ঘোষণা, নেতৃত্বে কুশল মেন্ডিস, প্রত্যাবর্তন আসালঙ্কা ও শানাকার
-
4
লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের শক্তিশালী স্কোয়াড ঘোষণা
-
5
আফগানিস্তানের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি দল ঘোষণা, চোট সারিয়ে ফিরলেন বুমরাহ, নেই হার্দিক
রাইডন কার্সকে বাদ রেখেই পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টেস্টের দল ঘোষণা ইংল্যান্ডের
রাইডন কার্সকে বাদ রেখেই পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টেস্টের দল ঘোষণা ইংল্যান্ডের
ডানহাতি ফাস্ট বোলার ব্রাইডন কার্সকে বাইরে রেখেই পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড (ইসিবি)। একটি নৈশক্লাবের বাইরে সম্প্রতি ঘটে যাওয়া একটি বিশৃঙ্খলা ও মারামারির ঘটনায় পুলিশি তদন্ত চলায় তাকে দলে বিবেচনার বাইরে রাখা হয়েছে।
গত মাসে ডারহামের একটি জয়ের পর উদযাপন করতে গিয়ে মদ্যপ ও অসংলগ্ন আচরণের সন্দেহে ডার্বি পুলিশের হাতে সাময়িকভাবে আটক হন কার্স। পরে পুলিশ তাঁকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে গেলেও পরবর্তীতে কোনো আনুষ্ঠানিক চার্জ ছাড়াই ছেড়ে দেয়। তবে ওই রাতের ঘটনায় পরবর্তীতে একটি হামলার অভিযোগ উঠায় ডার্বিশায়ার পুলিশ বর্তমানে নতুন করে তদন্ত শুরু করেছে। সেই ঘটনায় কার্স সরাসরি জড়িত কি না, তা এখনো স্পষ্ট নয়। পুলিশি তদন্তের পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখছে ক্রিকেট রেগুলেটরও।
লর্ডসে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্ট চলাকালে স্কাই স্পোর্টসে আলাপকালে ইসিবি চেয়ারম্যান রিচার্ড থম্পসন বলেন, "আমাকে কথা বলার ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। যেহেতু বিষয়টি নিয়ে ক্রিকেট রেগুলেটর ও একটি সম্ভাব্য আইনি তদন্ত চলছে, তাই এমন কিছু বলতে চাই না যা সেই প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলে।"
এই বিতর্কের কারণে লর্ডস টেস্টের দল থেকেও কার্সকে সরিয়ে নেওয়া হয়েছিল। তার জায়গায় দলে অন্তর্ভুক্ত হওয়া সনি বেকার এজিবাস্টন টেস্টের দলেও নিজের স্থান ধরে রেখেছেন। দ্বিতীয় টেস্টের দল থেকে একমাত্র বাদ পড়েছেন সারের ম্যাট ফিশার। ১৫ সদস্যের দলে আর কোনো পরিবর্তন আনা হয়নি।
আগামী বুধবার থেকে বার্মিংহামের এজিবাস্টনে শুরু হবে সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্ট। এছাড়া চলতি সপ্তাহের শেষের দিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি ও ওডিআই সিরিজের জন্যও ইংল্যান্ডের সাদা বলের দল ঘোষণা করার কথা রয়েছে।
ইংল্যান্ডের তৃতীয় টেস্ট স্কোয়াড:
জো রুট (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, সনি বেকার, শোয়েব বশীর, হ্যারি ব্রুক, স্যাম কুক, জর্ডান কক্স, বেন ডাকেট, এমিলিও গে, ড্যান লরেন্স, অলি পোপ, অলি রবিনসন, জেমি স্মিথ (উইকেটরক্ষক) ও জশ টাং।
