আকিফ জাভেদকে নন-প্লেয়িং ক্যাপ্টেন বানানোর খোঁচা সাবেক পেসার রশিদ খানের
-
1
তাওহীদ হৃদয়ের ব্যাটে রচিত হলো ইতিহাস, বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান
-
2
জিম্বাবুয়েকে ৪৩ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকার জয়
-
3
ইংল্যান্ড সফরের জন্য শ্রীলঙ্কার হোয়াইট-বল দল ঘোষণা, নেতৃত্বে কুশল মেন্ডিস, প্রত্যাবর্তন আসালঙ্কা ও শানাকার
-
4
লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের শক্তিশালী স্কোয়াড ঘোষণা
-
5
আফগানিস্তানের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি দল ঘোষণা, চোট সারিয়ে ফিরলেন বুমরাহ, নেই হার্দিক
আকিফ জাভেদকে নন-প্লেয়িং ক্যাপ্টেন বানানোর খোঁচা সাবেক পেসার রশিদ খানের
আকিফ জাভেদকে নন-প্লেয়িং ক্যাপ্টেন বানানোর খোঁচা সাবেক পেসার রশিদ খানের
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাম্প্রতিক কর্মকাণ্ড ও সিনিয়র নির্বাচক আকিফ জাভেদের প্রকাশ্যে দলীয় সিদ্ধান্তের সমালোচনা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির সাবেক ফাস্ট বোলার রশিদ খান। খোঁচা মেরে পিসিবিকে তার পরামর্শ আকিফকে ক্রিকেট দলের 'নন-প্লেয়িং ক্যাপ্টেন' বানিয়ে সব দায়িত্ব তার ওপর ছেড়ে দেওয়া হোক।
আকিফ জাভেদ সম্প্রতি জাতীয় দলের অধিনায়ক, কোচ এবং ইংল্যান্ড সফরের টেস্ট দল নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন। সফর চলাকালেই সাতজন খেলোয়াড়কে বদলে ফেলার পেছনে টিম ম্যানেজমেন্টকে দায়ী করেন তিনি। আকিফের এমন মন্তব্যের পরই সরব হন রশিদ খান।
একটি পডকাস্টে আকিফের মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে আশির দশকে পাকিস্তানের হয়ে ৪টি টেস্ট ও ২৯টি ওয়ানডে খেলা রশিদ খান বলেন, "যেহেতু আকিফ মনে করে সে পাকিস্তান ক্রিকেট নিয়ে সবার চেয়ে বেশি বোঝে, তাই তাকেই সব ফরম্যাটের নন-প্লেয়িং ক্যাপ্টেন বানিয়ে দেওয়া উচিত। অন্তত টেনিসের মতো যদি তাকে দল পরিচালনার সব দায়িত্ব দেওয়া হয়, তবে খারাপ পারফরম্যান্সের জন্য সে আর অন্য কারো ওপর দোষ চাপাতে পারবে না।"
আকিফ জাভেদ সব বিষয়ে হস্তক্ষেপ করছেন উল্লেখ করে রশিদ বলেন, "সে এমন এক ভাব ধরে যেন সবই তার জানা। এখন যখন সে প্রধান কোচ ও অধিনায়াকের কাজেও প্রকাশ্যে হস্তক্ষেপ করছে, তখন পুরো দলের নিয়ন্ত্রণই তার হাতে তুলে দেওয়া ভালো।"
পাকিস্তান ক্রিকেটের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রশিদ বলেন, আকিফের মতো অনেকে নিজেদের চাকরি বাঁচাতে ব্যস্ত এবং পাকিস্তান ক্রিকেটের ভালোর জন্য কী করা উচিত সে সম্পর্কে তাদের কোনো স্পষ্ট ধারণা নেই।
পিসিবি চেয়ারম্যানের দ্বিমুখী আচরণেরও সমালোচনা করেন এই সাবেক পেসার। চেয়ারম্যান একদিকে বলছেন সমালোচকদের কারণে খেলোয়াড়দের মনোবল ভাঙছে, অথচ অন্যদিকে মাঝপথেই সফর থেকে সাতজন সিনিয়র খেলোয়াড়দের দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্তে সায় দিচ্ছেন। এতে খেলোয়াড়দের মনোবল কীভাবে বাড়বে, তা নিয়ে প্রশ্ন তোলেন রশিদ খান।
