ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বাবর আজমের খেলা নিয়ে অনিশ্চয়তা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বাবর আজমের খেলা নিয়ে অনিশ্চয়তা

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বাবর আজমের খেলা নিয়ে অনিশ্চয়তা

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বাবর আজমের খেলা নিয়ে অনিশ্চয়তা

হেডিংলিতে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ডান হাতের আঙুলের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠাই এই শঙ্কার প্রধান কারণ।

ওয়েস্ট ইন্ডিজ সফরের দ্বিতীয় টেস্টে ব্যাটিংয়ের সময় প্রথমবার ডান হাতে আঘাত পান বাবর। এরপর বেকেনহামে প্রফেশনাল কাউন্টি ক্লাব সিলেক্ট একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ইংলিশ অনূর্ধ্ব-১৯ পেসার ম্যানি লুমসডেনের একটি বলে আবার একই জায়গায় আঘাত পান তিনি। পাঁচ রানে ব্যাট করার সময় ব্যথা পেয়ে মাঠ ছাড়ার পর চিকিৎসকদের পরামর্শে ওই প্রস্তুতি ম্যাচের বাকি অংশে তাকে বিশ্রামে রাখা হয়।

হেডিংলিতে পাকিস্তান দলের প্রথম অনুশীলন সেশনে বাবর নেটে কিছুক্ষণ থ্রো-ডাউন ও ব্যাটিং অনুশীলন করলেও খুব বেশি সময় কাটাননি। সংবাদ সম্মেলনে দলের পেসার মোহাম্মদ আব্বাস জানান, প্রথম টেস্টে বাবরের খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। আব্বাস বলেন, “তিনি খেলবেন কি না তা ম্যাচের দিনই ঠিক করা হবে। আজ তিনি কিছুটা ব্যাটিং অনুশীলন করেছেন। তবে শেষ পর্যন্ত আমাদের মেডিকেল টিমের পরামর্শই মেনে চলতে হবে।”

তবে পাকিস্তানের জন্য স্বস্তির সংবাদ হচ্ছে, আঙুলের ফ্র্যাকচার থেকে সেরে উঠে অনুশীলনে পূর্ণ সময় যোগ দিয়েছেন ওপেনার শান মাসুদ। প্রথম টেস্টের ম্যাচ ডে-তেই স্পষ্ট হবে বাবর আজম একাদশে থাকছেন কি না