রশিদ-গুরবাজের নৈপুণ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটের জয় আফগানদের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
রশিদ-গুরবাজের নৈপুণ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটের জয় আফগানদের

রশিদ-গুরবাজের নৈপুণ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটের জয় আফগানদের

রশিদ-গুরবাজের নৈপুণ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটের জয় আফগানদের

আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় খেলায় ৩ উইকেটের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে আফগানিস্তান। আজ আয়ারল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত এই ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ নিজেদের করে নেয় সফরকারীরা।

টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক। অধিনায়াকের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে প্রতিপক্ষকে চেপে ধরে আফগান বোলাররা। ফলে ৪৬.৩ ওভারে ২০৬ রানেই গুঁটিয়ে যায় আইরিশদের ইনিংস। 

বোলিংয়ে মূল ধ্বংসযজ্ঞ চালান রশিদ খান ও তরুণ ঘূর্ণি তারকা আল্লাহ মোহাম্মদ গজানফর, দুজনেই নেন ৩টি করে উইকেট। এছাড়া ইয়ামিন আহমাদজাই ২টি এবং ফজলহক ফারুকী ও আজমতউল্লাহ ওমরজাই একটি করে উইকেটের দেখা পান।

জয়ের জন্য ২০৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৪৫ ওভারেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান। ওপেনার রহমানুল্লাহ গুরবাজের ৭১ রানের চমৎকার ইনিংসটি আফগানদের জয়ের ভিত্তি গড়ে দেয়। 

এছাড়া দলের জয়ে বল হাতে দ্যুতি ছড়ানো রশিদ খান ব্যাট হাতেও সমান অবদান রাখেন, খেলেন ৩৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। অন্য ব্যাটারদের মধ্যে সিদিকুল্লাহ অটল ২৭ এবং অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী ২২ রান করেন।

প্রথম ম্যাচ হাতছাড়া হলেও দ্বিতীয় ও তৃতীয় টেস্টের মতো টানা জয়ে সিরিজে নিজেদের অবস্থান আরও মজবুত করল আফগানিস্তান।