রোহিতকে সরিয়ে ফের নেপালের ওডিআই অধিনায়ক সন্দ্বীপ লামিচানে
-
1
বর্ষণের বোলিং তোপ ও জোড়া অর্ধশতকে জয় পেল বাংলাদেশ ইমার্জিং দল
-
2
ভারতকে শেষ ওভারে জেতালেন সিরাজ, প্রথম টেস্টের আগে দুশ্চিন্তায় শ্রীলঙ্কা
-
3
বাংলাদেশে প্রথম বিসিবি কিউরেটর লেভেল-১ কোর্স, সূচনা চট্টগ্রাম পর্বে
-
4
জিসানের ১৯ বলের ফিফটি, মালয়েশিয়াকে উড়িয়ে ট্রফি এইচপি দলের
-
5
ডারউইনে ছিপ ফেলে অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট সিরিজের ভিন্নধর্মী উন্মোচনঅ
রোহিতকে সরিয়ে ফের নেপালের ওডিআই অধিনায়ক সন্দ্বীপ লামিচানে
রোহিতকে সরিয়ে ফের নেপালের ওডিআই অধিনায়ক সন্দ্বীপ লামিচানে
এসিজি মেনস প্রিমিয়ার কাপের আগে নেপালের এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট দলের অধিনায়কত্বে পরিবর্তন এনেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল। রোহিত পৌডেলকে সরিয়ে পুনরায় লেগস্পিনার সন্দ্বীপ লামিচানেকে ওডিআই অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ৩০ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য ১৪ সদস্যের স্কোয়াডও ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
এটি নেপাল জাতীয় দলে লামিচানের দ্বিতীয় মেয়াদে অধিনায়কত্ব। ২০২২ সালে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর ক্যান তাকে বরখাস্ত করেছিল। পরবর্তীতে ২০২৩ সালে কাঠমান্ডু জেলা আদালত তাকে দোষী সাব্যস্ত করলেও ২০২৪ সালে পর্যাপ্ত প্রমাণের অভাবে পাটান উচ্চ আদালত থেকে খালাস পান তিনি। বরখাস্তের আগে লামিচানের সাদা বলের দুই ফরম্যাটেই নেপালের অধিনায়ক ছিলেন। বর্তমানে টি-টোয়েন্টি ফরম্যাটে দলটির অধিনায়কের দায়িত্বে আছেন দিপেন্দ্র সিং ঐরি।
ওয়ানডে ফরম্যাটে সাম্প্রতিক সময়ে বেশ কঠিন সময় পার করছে নেপাল। আইসিসি মেনস ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এ টানা চার ম্যাচে হেরে আট দলের প্রতিযোগিতায় সপ্তম স্থানে রয়েছে তারা। অধিনায়ক হিসেবে আগে ১৪টি ওডিআই ম্যাচে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে লামিছানের।
নেপালের বোলিং আক্রমণের অন্যতম মূল ভরসা লামিচানে ৭৭ ওডিআই ম্যাচে ১৫৪টি উইকেট নিয়েছেন। ২০২১ সালের সেপ্টেম্বরে পাপুয়া নিউগিনির বিরুদ্ধে ১১ রানে ৬ উইকেট তাঁর ক্যারিয়ার সেরা পারফরম্যান্স। এছাড়া আইপিএল, পিএসএল, বিবিএল, সিপিএল ও সম্প্রতি বিপিএল-সহ বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে ৯১টি ম্যাচ খেলে নিজের ফ্রন্টলাইন লেগস্পিন দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি।
এর আগে ২০২৫ সালের অক্টোবরে শেষ মুহূর্তে একটি টি-টোয়েন্টি ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় ক্যান তাঁকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল। পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও ছিলেন তিনি, যেখানে নেপাল চারটির মধ্যে একটি ম্যাচে জয় পায়।
