কুশল মেন্ডিসকে সভাপতি করে গঠিত হলো শ্রীলঙ্কান প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
কুশল মেন্ডিসকে সভাপতি করে গঠিত হলো শ্রীলঙ্কান প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

কুশল মেন্ডিসকে সভাপতি করে গঠিত হলো শ্রীলঙ্কান প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

কুশল মেন্ডিসকে সভাপতি করে গঠিত হলো শ্রীলঙ্কান প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

শ্রীলঙ্কান ক্রিকেটারদের দীর্ঘদিনের দাবি ও অধিকার আদায়ে স্বাধীন একটি সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করল শ্রীলঙ্কান প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসএলপিসিএ)। শনিবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা এই সংগঠনের প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রীলঙ্কার সাদা বলের অধিনায়ক কুশল মেন্ডিস।

নারী দলের অধিনায়ক চামারি আতাপাত্তু ও অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাসহ বেশ কয়েকজন শীর্ষ তারকা ক্রিকেটারের সরাসরি সমর্থনে গঠিত এই অ্যাসোসিয়েশনটি লঙ্কান ক্রিকেটারদের একক ও স্বাধীন কণ্ঠস্বর হিসেবে কাজ করবে। এর মাধ্যমে দেশটির পুরুষ ও নারী উভয় দলের প্রফেশনাল ক্রিকেটারদের স্বার্থ রক্ষায় একটি প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম তৈরি হলো।

সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, "শ্রীলঙ্কান ক্রিকেটের প্রশাসনিক কাঠামোর আধুনিকায়ন ও ইতিবাচক সংস্কারের এই গুরুত্বপূর্ণ সময়ে এসএলপিসিএ-র পথচলা শুরু হলো। এটি দেশীয় ক্রিকেট কাঠামোর পরিবর্তন ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"