জিসানের ১৯ বলের ফিফটি, মালয়েশিয়াকে উড়িয়ে ট্রফি এইচপি দলের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
জিসানের ১৯ বলের ফিফটি, মালয়েশিয়াকে উড়িয়ে ট্রফি এইচপি দলের

জিসানের ১৯ বলের ফিফটি, মালয়েশিয়াকে উড়িয়ে ট্রফি এইচপি দলের

জিসানের ১৯ বলের ফিফটি, মালয়েশিয়াকে উড়িয়ে ট্রফি এইচপি দলের

মিরপুরের শেরে বাংলায় আজ জিসান আহমেদের টর্নেডো ব্যাটিংয়ের সাক্ষী রইল দর্শকরা। তার ২১ বলের বিস্ফোরক ইনিংসে ভর করে সফরকারী মালয়েশিয়াকে ৭ উইকেটে চূর্ণ করেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। প্রথম টি-টোয়েন্টিতে ৮৯ রানের বিশাল জয়ের পর এই সাফল্যে দুই ম্যাচের সিরিজটি নিজেদের করে নিল স্বাগতিকরা।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়ে শুরুতেই চাপে পড়ে মালয়েশিয়া। ইনিংসের তৃতীয় ওভারেই মোহাম্মাদ রুবেলের বলে বোল্ড হয়ে শূন্যহাতে ফেরেন সফরকারী ওপেনার সাইফ উল্লাহ। এরপর দলীয় ১৯ রানে স্পিনার রাকিবুল হাসানের শিকার হন ২০ বলে ১৮ রান করা আসলাম খান।

শুরুর ধাক্কা সামাল দিতে অধিনায়ক সৈয়দ আজিজ ও আহমেদ আকিল ৫৮ রানের জুটি গড়লেও তাঁদের অতিরিক্ত ধীরগতির ব্যাটিং দলের বড় সংগ্রহের পথ রুদ্ধ করে দেয়। আকিল ৩৩ বলে ৩০ ও আজিজ ৫২ বলে ৪০ রান করে পেসার আবু হায়দার রনির শিকার হলে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১০৫ রানের মামুলি সংগ্রহেই আটকে যায় মালয়েশিয়া।

১০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম থেকেই প্রতিপক্ষের ওপর তাণ্ডব চালান দুই ওপেনার জিসান ও জাওয়াদ আবরার। দ্বিতীয় ওভারে জোড়া চার-ছক্কায় ৮ বলে ২৩ রানের ঝড় তুলে জাওয়াদ বিদায় নেন, আর আরিফুল ইসলাম সাজঘরে ফেরেন ৩ বলে ৪ রান করে।

তৃতীয় উইকেটে সাব্বির রহমানকে (১২) সঙ্গে নিয়ে দলকে জয়ের দ্বারে পৌঁছে দেন জিসান। মাত্র ১৯ বলে অর্ধশতক হাঁকানো এই ব্যাটার ২১ বলে ৭টি ছক্কা ও ২ চারে ৫৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। অপর প্রান্তে ৬ বলে ৮ রান তুলে জয় নিশ্চিত করেন শামীম পাটোয়ারী। মালয়েশিয়ার হয়ে আরিফ দুটি ও প্রশান্ত একটি উইকেট পান।

সংক্ষিপ্ত সংস্করণের লড়াই শেষে আগামী ১২, ১৪ ও ১৬ আগস্ট বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ও মালয়েশিয়া।