ভারতের বিরুদ্ধে আফগানিস্তানের টি-টোয়েন্টি দল ঘোষনা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 53 মিনিট আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ভারতের বিরুদ্ধে আফগানিস্তানের টি-টোয়েন্টি দল ঘোষনা

ভারতের বিরুদ্ধে আফগানিস্তানের টি-টোয়েন্টি দল ঘোষনা

ভারতের বিরুদ্ধে আফগানিস্তানের টি-টোয়েন্টি দল ঘোষনা

দীর্ঘ প্রায় দুই বছর পর আফগানিস্তান জাতীয় টি-টোয়েন্টি দলে ফিরলেন পেসার নবীন-উল-হক। ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে তাকে রাখা হয়েছে। এই সিরিজের মাধ্যমে আফগান অধিনায়ক হিসেবে নতুন যাত্রা শুরু করছেন ইব্রাহিম জাদরান। আগামী ১৩ সেপ্টেম্বর দিল্লিতে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

২০২৪ সালের ডিসেম্বরে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলা নবীন-উল-হক কাঁধের ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। সংযুক্ত আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ এবং গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি খেলতে পারেননি। দীর্ঘ আট মাসের বেশি সময় পুনর্বাসনে থাকার পর অবশেষে জাতীয় দলে ফিরলেন এই ডানহাতি পেসার।

ওয়েস্ট ইন্ডিজ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যস্ততার কারণে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক ওয়ানডে সিরিজে অনুপস্থিত থাকা অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবীও ফিরেছেন এই দলে।

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তরুণ উইকেটকিপার-ব্যাটার নূর উল রহমান। তিনি দলে রহমানুল্লাহ গুরবাজের ব্যাকআপ হিসেবে থাকবেন। অন্যদিকে, বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়া স্পিনার নাঙ্গিয়ালিয়া খারোটেকে আবার মুল দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। দল থেকে বাদ পড়েছেন উইকেটকিপার মোহাম্মদ ইসহাক এবং রিজার্ভ তালিকায় নেমে গেছেন ব্যাটার শাহিদুল্লাহ কামাল।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এটিই আফগানিস্তানের প্রথম টি-টোয়েন্টি সিরিজ। টুর্নামেন্ট শেষেই নতুন অধিনায়ক করা হয় ইব্রাহিম জাদরানকে, যিনি দায়িত্ব নিচ্ছেন রশিদ খানের স্থলাভিষিক্ত হিসেবে। রশিদ খান অবশ্য সাধারণ খেলোয়াড় হিসেবে দলে রয়েছেন। দলে নিজেদের জায়গা ধরে রেখেছেন গুলবদিন নাইব।

সিরিজের তিনটি ম্যাচই ভারতের অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজিত হবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর।

আফগানিস্তান স্কোয়াড: 

ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, নূর উল রহমান, সিদিকুল্লাহ আতাল, দারউইশ রাসুলি, আজমতুল্লাহ ওমরজাই, গুলবদিন নাইব, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গিয়ালিয়া খারোটে, নূর আহমেদ, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী, আবদুল্লাহ আহমদজাই ও নবীন-উল-হক।

রিজার্ভ খেলোয়াড়:

 ইজাজ আহমদজাই, শাহিদুল্লাহ কামাল এবং ফরিদ আহমেদ মালিক।