মিরাজ ২০২৭ পর্যন্ত ওয়ানডে অধিনায়ক, লিটন থাকছেন টি-টোয়েন্টিতে ২০২৮ বিশ্বকাপ পর্যন্ত
-
1
আইপিএলের মাঝপথে ক্যাম্প ছাড়লেন কামিন্স, চূড়ান্ত স্ক্যান শেষে ফিরবেন এপ্রিলেই
-
2
ইমন-মুস্তাফিজের দাপটে মুলতানকে হারাল লাহোর কালান্দার্স
-
3
স্পিন সংকট কাটাতে রফিকের দিকে ঝুঁকল বিসিবি
-
4
মিরাজ ২০২৭ পর্যন্ত ওয়ানডে অধিনায়ক, লিটন থাকছেন টি-টোয়েন্টিতে ২০২৮ বিশ্বকাপ পর্যন্ত
-
5
নিউজিল্যান্ড সফরে হতাশ দক্ষিণ আফ্রিকা
মিরাজ ২০২৭ পর্যন্ত ওয়ানডে অধিনায়ক, লিটন থাকছেন টি-টোয়েন্টিতে ২০২৮ বিশ্বকাপ পর্যন্ত
মিরাজ ২০২৭ পর্যন্ত ওয়ানডে অধিনায়ক, লিটন থাকছেন টি-টোয়েন্টিতে ২০২৮ বিশ্বকাপ পর্যন্ত
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শনিবার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে মেহেদী হাসান মিরাজকে ২০২৭ সাল পর্যন্ত ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে বহাল রাখার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে নিশ্চিত করা হয়েছে, টি-টোয়েন্টি ফরম্যাটে ২০২৮ বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্ব দেবেন লিটন দাস।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বোর্ড সভা শেষে বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানান, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, “আমাদের টি-টোয়েন্টি অধিনায়কের মেয়াদ ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ছিল। তাই বর্তমান অধিনায়ক ও সহ-অধিনায়ককে ২০২৮ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে রাখার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে ওয়ানডে অধিনায়কের মেয়াদও শেষের পথে। আমরা মনে করি, ধারাবাহিকভাবে কাজ করার সুযোগ পেলে অধিনায়করা দলকে আরও ভালোভাবে গড়ে তুলতে পারবেন।”
গত এক বছর ধরে দলকে নেতৃত্ব দিয়ে আসছেন মিরাজ। তার পারফরম্যান্স ও নেতৃত্বগুণ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ফাহিম। তিনি বলেন, “বিশ্বকাপ সামনে রেখে আমরা চেয়েছি তাকে আরও সময় দিতে, যাতে সে দলকে সংগঠিত ও শক্তিশালী করতে পারে।”
এদিন বিসিবি তাদের কোচিং কাঠামোতেও পরিবর্তন এনেছে। সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিককে এক বছরের জন্য স্পিন বোলিং কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ফাহিম বলেন, “বর্তমানে দেশে স্পিন বোলিং কোচের অভাব রয়েছে। রফিকের অভিজ্ঞতা ও মানসিকতা তরুণ স্পিনারদের জন্য খুবই উপকারী হবে। আমরা আশা করি, সে জুনিয়র থেকে সিনিয়র সব পর্যায়ের বোলারদের উন্নতিতে ভূমিকা রাখবে।”
তিনি আরও জানান, দেশে যেখানে ৮-১০ জন পেস বোলিং কোচ রয়েছে, সেখানে স্পিন কোচের সংখ্যা খুবই কম, যা উদ্বেগজনক। তাই এই খাতে আরও জনবল গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে বিসিবির।
এছাড়া বোর্ড সভায় সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের নেতৃত্বে নতুন নির্বাচক প্যানেল অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন এইচআর নীতি প্রণয়ন, আম্পায়ার ও ক্রিকেটারদের জন্য পেনশন স্কিম চালুর বিষয়েও আলোচনা হয়েছে।
খেলোয়াড়দের জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান পুনরায় চালু করা এবং ক্রীড়া সাংবাদিকদের জন্য বিদেশে স্কলারশিপের সুযোগ তৈরির বিষয়েও ভাবছে বিসিবি। পাশাপাশি প্রতি তিন মাসে একটি স্পোর্টস জার্নাল প্রকাশের পরিকল্পনাও রয়েছে।
বোর্ড জানিয়েছে, দেশের ক্রীড়াঙ্গনে কোনো ধরনের অনিয়ম তদন্তে সরকারের সঙ্গে সহযোগিতা করতেও তারা প্রস্তুত রয়েছে।
