আইপিএলের পূনাঙ্গ সূচি ঘোষণা, দুইবার মুখোমুখি হবে মুম্বাই-চেন্নাই
আইপিএলের পূনাঙ্গ সূচি ঘোষণা, দুইবার মুখোমুখি হবে মুম্বাই-চেন্নাই
আইপিএলের পূনাঙ্গ সূচি ঘোষণা, দুইবার মুখোমুখি হবে মুম্বাই-চেন্নাই
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬ মৌসুমের পূর্ণাঙ্গ লিগ পর্বের সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী ২৮ মার্চ থেকে শুরু হবে এবারের আসর।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ২৮ মার্চ মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদ। লিগ পর্ব চলবে ২৪ মে পর্যন্ত, আর ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ৩১ মে। তবে প্লে-অফের ভেন্যু এখনো ঘোষণা করা হয়নি।
এবারের আসরে দলগুলোকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে শিরোপা জয়ের সংখ্যার ভিত্তিতে। গ্রুপ ‘এ’-তে রয়েছে চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। আর গ্রুপ ‘বি’-তে জায়গা পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দ্রাবাদ, গুজরাট টাইটান্স, দিল্লি ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়ান্টস।
গত তিন মৌসুমের নিয়মের পরিবর্তন এনে এবার একই গ্রুপের দলগুলো একবার এবং ভিন্ন গ্রুপের দলগুলোর বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। ফলে বড় দলগুলোর মধ্যকার লড়াই বেড়েছে।
মোট ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের লিগ পর্ব। রায়পুরকে দ্বিতীয় হোম ভেন্যু হিসেবে বেছে নিয়েছে আরসিবি। এছাড়া ধর্মশালাও ফিরছে সূচিতে, যেখানে ১১ মে অনুষ্ঠিত হবে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের ম্যাচ।
মোট ১২টি ডাবল-হেডার রাখা হয়েছে এবারের সূচিতে। পাশাপাশি থাকছে ১২টি বিকেলের ম্যাচ, যেখানে প্রতিটি দল অন্তত দুটি করে খেলবে। তবে পাঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালসকে খেলতে হবে তিনটি করে বিকেলের ম্যাচ, যা ডিউ ফ্যাক্টরের কারণে ম্যাচের ফলাফলে প্রভাব ফেলতে পারে।
