অস্ট্রেলিয়া সফরের আগে বাংলাদেশ শিবিরে ধাক্কা, বাদ ইবাদত, শঙ্কা রানা ও লিটনকে ঘিরে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 2 মিনিট আগে
অস্ট্রেলিয়া সফরের আগে বাংলাদেশ শিবিরে ধাক্কা, বাদ ইবাদত, শঙ্কা রানা ও লিটনকে ঘিরে

অস্ট্রেলিয়া সফরের আগে বাংলাদেশ শিবিরে ধাক্কা, বাদ ইবাদত, শঙ্কা রানা ও লিটনকে ঘিরে

অস্ট্রেলিয়া সফরের আগে বাংলাদেশ শিবিরে ধাক্কা, বাদ ইবাদত, শঙ্কা রানা ও লিটনকে ঘিরে

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আগামী আগস্টে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে ডারউইনে ১৩ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই গুরুত্বপূর্ণ সিরিজের আগেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ব্যক্তিগত কারণে দুই টেস্টের এই সিরিজ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ পেসার ইবাদত হোসেন। এছাড়া চোটের কারণে পেস তারকা নাহিদ রানা ও অভিজ্ঞ ব্যাটার লিটন দাসের খেলা নিয়েও রয়েছে ঘোর অনিশ্চয়তা।

আইসিসির নিশ্চিত করা তথ্য অনুযায়ী, প্রথম সন্তানের বাবা হতে চলায় জাতীয় দল থেকে ছুটি নিয়েছেন ইবাদত হোসেন। তাই এই সফরে তাকে পাচ্ছে না দল। 

তবে এবাদতকে না পাওয়ার মন খারাপের মাঝে স্বস্তির বার্তা এনে দিয়েছেন স্পিয়ারহেড পেসার তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়া সিরিজের লাল বলের লড়াইয়ে সেরা প্রস্তুতি নিতে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন এই তারকা পেসার। এনওসি (অনাপত্তিপত্র) থাকার পরও লাল বলের ক্রিকেটে মনোযোগ দিতে শ্রীলঙ্কায় না যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

অন্যদিকে, তরুণ পেস সেনসেশন নাহিদ রানার পিঠের চোটের (সাইড ইনজুরি) স্ক্যান রিপোর্টের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম টেস্টের আগে তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। পাশাপাশি কাফ ইনজুরিতে ভোগা লিটন দাসও সুস্থ হয়ে দলে ফিরতে পারবেন কি না, সেদিকে নজর রাখছেন নির্বাচকরা।

অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে মানিয়ে নিতে আগামী মাসের শুরুতেই দেশটিতে পৌঁছাবে বাংলাদেশ দল। ১৩ আগস্ট ডারউইনে মূল টেস্ট সিরিজ শুরুর আগে ৩ আগস্ট থেকে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

উল্লেখ্য, দুই ম্যাচের এই টেস্ট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে ডারউইনে এবং দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি আগামী ২২ আগস্ট থেকে শুরু হবে ম্যাকাইয়ে।