সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে জয় পেল জাফনা কিংস

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 17 ঘন্টা আগে আপডেট: 3 মিনিট আগে
সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে জয় পেল জাফনা কিংস

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে জয় পেল জাফনা কিংস

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে জয় পেল জাফনা কিংস

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) নিজের ছাপ রাখলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ অলরাউন্ড পারফরম্যান্সে জাফনা কিংসকে ৫ উইকেটের জয় এনে দিতে ভূমিকা রাখেন তিনি। এই জয়ে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম সাফল্যের দেখা পেল জাফনা। 

কলম্বোর সিনহালিজ স্পোর্টস ক্লাবে আগে বোলিং করে ডাম্বুলাকে ১৩০ রানে গুটিয়ে দেয় জাফনা। বল হাতে নিয়ন্ত্রিত স্পেল করেন সাকিব, মাঝের ওভারে প্রতিপক্ষের রান তোলার গতি কমিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 

৪ ওভার বোলিং করে মাত্র ১২ রান খরচা করে গুরুত্বপূর্ণ ২ উইকেট শিকার করেন সাকিব। রিজা হেনদ্রিকস এবং রামেশ মেন্ডিসকে আউট করেন তিনি। পরে ১৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অভিজ্ঞ এই অলরাউন্ডার ব্যাট হাতে নামতে হয়নি।

দুই বছর বিরতির পর এবারের এলপিএলে জাফনা কিংসের হয়ে খেলছেন সাকিব। টুর্নামেন্ট শুরুর আগে সরাসরি চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছিল চারবারের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজিটি।