হেটমায়ারের বীরত্বে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের, ৩-২ ব্যবধানে সিরিজ নিউজিল্যান্ডের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
হেটমায়ারের বীরত্বে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের, ৩-২ ব্যবধানে সিরিজ নিউজিল্যান্ডের

হেটমায়ারের বীরত্বে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের, ৩-২ ব্যবধানে সিরিজ নিউজিল্যান্ডের

হেটমায়ারের বীরত্বে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের, ৩-২ ব্যবধানে সিরিজ নিউজিল্যান্ডের

থ্রিলার ম্যাচের অন্তিম মুহূর্তে নার্ভ ধরে রেখে ক্যারিবীয়দের ২ উইকেটের জয় এনে দিলেন শিমরন হেটমায়ার। কিউইদের দেয়া ২৬৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫ বল বাকি থাকতেই রোমাঞ্চকর জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। তবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি ৩-২ ব্যবধানে নিজেদের করে নিয়েছে সফরকারী নিউজিল্যান্ড।

ব্রিজটাউনের কেনসিংটন ওভালে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ।

প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৮ রানের লড়াকু সংগ্রহ গড়ে। ওপেনার উইল ইয়াং ৬৩ বলে ৫৬ রান করে ভালো সূচনা এনে দেন। তিন নম্বরে নামা নিক কেলি ৮০ বলে ৬৪ রান করেন। অধিনায়ক টম ল্যাথাম ৭১ বলে ৬৯ রানের দায়িত্বশীল ইনিংস খেলে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে আলজারি জোসেফ ১০ ওভারে মাত্র ৩৮ রান দিয়ে ২ উইকেট নেন। উইটেল লজ ৬৩ রান খরচায় তুলে নেন ২ উইকেট। এছাড়া ম্যাথিউ ফোর্ড, জেডেন সিলস ও গুডাকেশ মোতি ১টি করে উইকেট পান।

২৬৯ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই ঝড় তোলেন একিম অগাস্টে (২৪ বলে ৩৪) ও জাস্টিন গ্রিভস (১৫ বলে ২২)। তবে দলীয় ফিফটির পরই দ্রুত কয়েক উইকেটের পতন ঘটে। অধিনায়ক শাই হোপ (৩৯) ও কিচি কার্টি (২০) ৩য় উইকেটে ৫৯ রান যোগ করে ধাক্কা সামাল দেন।

এরপর শুরু হয় হেটমায়ার ও শেরফেন রাদারফোর্ডের তাণ্ডব। ৫ম উইকেটে তারা গড়েন ৯৫ রানের ম্যাচজয়ী জুটি। রাদারফোর্ড ৫৮ বলে ২টি চার ও ৫টি ছক্কায় ৬১ রান করে আউট হলে ম্যাচে আবার নাটকীয়তা ফিরে আসে। ৪৫তম ওভারে জেকব ডাফি পরপর দুই বলে ম্যাথিউ ফোর্ড ও আলজারি জোসেফকে আউট করলে উইন্ডিজের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ২৪৮।

শেষের রোমাঞ্চে অপরাজিত ৬৯* রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছান শিমরন হেটমায়ার। ৬৪ বলের এই ইনিংসে ছিল ২টি চার ও ৪টি দর্শনীয় ছক্কার মার। জেডেন সিলসকে (৫*) সাথে নিয়ে ৪৭.৩ ওভারেই জয়ের লক্ষ্য পূরণ করেন তিনি।

নিউজিল্যান্ডের পক্ষে জেকব ডাফি ৬৭ রানে ৩টি এবং স্পিনার জেডেন লেনক্স ৩৫ রানে ৩টি উইকেট শিকার করেন।