আচরণবিধি ভঙ্গের অভিযোগে লিটন-মেহেদীকে জরিমানা, বেশি গুনতে হবে শেখ মেহেদীকে
-
1
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধ স্বীকার করলেন ডেভিড ওয়ার্নার
-
2
হেটমায়ারের বীরত্বে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের, ৩-২ ব্যবধানে সিরিজ নিউজিল্যান্ডের
-
3
এলপিএলে সাকিবের কার্যকর ক্যামিও, ৫ রানের শ্বাসরুদ্ধকর জয় পেল জাফনা কিংস
-
4
পাঁচ বছর পর সেরা ১০-এ জো রুট, কোহলির আরও কাছে রোহিত
-
5
আফগানিস্তানের ওয়ানডে-টেস্ট অধিনায়ক রাহমাত শাহ, সহ-অধিনায়ক গুরবাজ
আচরণবিধি ভঙ্গের অভিযোগে লিটন-মেহেদীকে জরিমানা, বেশি গুনতে হবে শেখ মেহেদীকে
আচরণবিধি ভঙ্গের অভিযোগে লিটন-মেহেদীকে জরিমানা, বেশি গুনতে হবে শেখ মেহেদীকে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শৃঙ্খলা কমিটি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জাতীয় দলের দুই ক্রিকেটার লিটন দাস ও শেখ মেহেদীর বিরুদ্ধে আর্থিক জরিমানার সিদ্ধান্ত নিয়েছে। অভিযোগের শুনানি শেষে কমিটি এই শাস্তির সুপারিশ করেছে, যেখানে শেখ মেহেদীর জরিমানার অঙ্ক লিটনের তুলনায় বেশি রাখা হয়েছে।
বোর্ড সূত্রে জানা গেছে, লিটনের বিরুদ্ধে অভিযোগ ছিল বোর্ডকে অবহিত না করে বিদেশ সফরে যাওয়ার। অন্যদিকে শেখ মেহেদীর বিরুদ্ধে অভিযোগ, সংবাদমাধ্যমে টিম ম্যানেজমেন্ট নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করে আচরণবিধি ভঙ্গ করা।
জিম্বাবুয়ে সফর শেষে মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় বিসিবির শৃঙ্খলা কমিটির সামনে হাজির হয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন শেখ মেহেদী। অন্যদিকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার আগে লিখিত ও মৌখিকভাবে নিজের বক্তব্য তুলে ধরেন লিটন দাস।
বিসিবির পরিচালক ও শৃঙ্খলা কমিটির সদস্য সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর একাধিক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে শাস্তির নির্দিষ্ট অঙ্ক প্রকাশ করতে চাননি তিনি।
একটি গনমাধ্যমকে সিরাজউদ্দীন বলেন, ‘ওদের (লিটন ও মেহেদী) শাস্তি এখন ডিসক্লোজ না করলে ভালো হবে। যেহেতু এটা একেবারেই অভ্যন্তরীণ বিষয়। লিটনকে কিছু আর্থিক জরিমানা করার প্রস্তাব করা হয়েছে। শেখ মেহেদীর ক্ষেত্রেও তাই। তবে লিটনের চেয়ে শেখ মেহেদীর জরিমানার পরিমাণ বেশি।’
জানা গেছে, জিম্বাবুয়ে সফরের মাঝপথে চোটের কারণে দেশে ফিরে আসেন লিটন। এরপর বিসিবির পূর্বানুমতি ছাড়াই তিনি চীন সফরে যান। অথচ জাতীয় দলের ক্রিকেটারদের আচরণবিধি অনুযায়ী, সিরিজ বা আনুষ্ঠানিক দায়িত্বে না থাকলেও দেশের বাইরে যেতে হলে বোর্ডকে আগে থেকে জানিয়ে অনুমতি নিতে হয়। সেই নিয়ম অনুসরণ না করায় তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে একাদশে সুযোগ না পাওয়ার পর সংবাদমাধ্যমে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন শেখ মেহেদী। দলে জায়গা না পাওয়া নিয়ে হতাশার কথাও জানান তিনি। বিসিবির মতে, এমন প্রকাশ্য মন্তব্য দলের আচরণবিধির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তার বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
