বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অস্ট্রলিয়ার দল ঘোষণা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অস্ট্রলিয়ার দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অস্ট্রলিয়ার দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অস্ট্রলিয়ার দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে আগামী মাসে ডারউইনে অনুষ্ঠিত হতে যাওয়া তিন দিনের প্রস্তুতি ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

দলে জায়গা পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা থাকা স্যাম কনস্টাস, জশ ফিলিপ ও কার্টিস প্যাটারসনের মতো পরিচিত মুখ। এছাড়া ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সুযোগ মিলেছে ক্যাম্পবেল কেলাওয়ে, কোরি রকিচিওলি, টম রজার্সসহ আরও কয়েকজন সম্ভাবনাময় ক্রিকেটারের

দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ টিম নিলসেন। তার সহকারী হিসেবে থাকবেন স্টিভেন ক্রুক। ক্রিকেট অস্ট্রেলিয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট বিভাগের প্রধান সোনিয়া থম্পসন বলেন, বাংলাদেশের মতো আন্তর্জাতিক দলের বিপক্ষে খেলতে পারা তরুণ ক্রিকেটারদের জন্য দারুণ একটি শেখার সুযোগ। এমন ম্যাচে নিজেদের সামর্থ্য যাচাই করার পাশাপাশি ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতাও অর্জন করবে তারা।

আগামী ৪ আগস্ট ডারউইনে একত্রিত হবে অস্ট্রেলিয়া দল। এরপর ৬ থেকে ৮ আগস্ট পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে তিন দিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

অস্ট্রেলিয়া দল

ক্যাম্পবেল কেলাওয়ে, ক্যাম্পবেল থম্পসন, কোরি রকিচিওলি, হ্যানো জ্যাকবস, জ্যাক ডোরান, জেরসিস ওয়াদিয়া, জশ ফিলিপ, কার্টিস প্যাটারসন, স্যাম কনস্টাস, টিগ ওয়াইলি, টম মেনজিস, টম রজার্স, জেভিয়ার ক্রোন ও নোয়া ম্যাকফাডেন।