অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের সূচি প্রকাশ, জুনে হবে ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি
অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের সূচি প্রকাশ, জুনে হবে ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি
অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের সূচি প্রকাশ, জুনে হবে ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি
২০২৬ সালের জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত সূচি অনুযায়ী, ওয়ানডে সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, আর টি-টোয়েন্টি সিরিজ গড়াবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে।
সূচি অনুযায়ী, ৫ জুন বাংলাদেশে পৌঁছাবে অস্ট্রেলিয়া দল। এরপর কয়েকদিন অনুশীলন শেষে ৯ জুন শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১১ ও ১৪ জুন। তিনটি ম্যাচই শুরু হবে সকাল ১১টায় এবং চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।
ওয়ানডে সিরিজ শেষে ১৫ জুন চট্টগ্রামে যাবে দুই দল। সেখানে ১৭ জুন শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১৯ ও ২১ জুন। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টায় এবং চলবে বিকেল ৫টা ১০ মিনিট পর্যন্ত।
সূচিতে ম্যাচের ফাঁকে রাখা হয়েছে অনুশীলন ও বিশ্রামের দিনও। সফর শেষে ২২ জুন বাংলাদেশ ছাড়বে অস্ট্রেলিয়া দল।
