হোটেলের বাথরুমে গোপন ভিডিও ধারণ, গ্রেফতার শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটার
-
1
বছরের শেষেই দেশে ফেরার আশা সাকিবের, অনিশ্চয়তার মধ্যেও আশাবাদী অলরাউন্ডার
-
2
স্টেডিয়ামের নিরাপত্তা জোরদারে বিসিবি-আনসারের সমঝোতা স্মারক সই
-
3
সাকিব ইস্যুতে একক নজর নয়, সমান দৃষ্টিভঙ্গির কথা বললেন তামিম
-
4
হোটেলের বাথরুমে গোপন ভিডিও ধারণ, গ্রেফতার শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটার
-
5
কানাডা ক্রিকেট দলের হাল ধরলেন মন্টি দেশাই
হোটেলের বাথরুমে গোপন ভিডিও ধারণ, গ্রেফতার শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটার
হোটেলের বাথরুমে গোপন ভিডিও ধারণ, গ্রেফতার শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটার
কলম্বোর নারাহেনপিতার একটি হোটেলে অবস্থানকালীন সময়ে স্নানরত ব্যক্তিদের মোবাইল ফোনে ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটারকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, হোটেলে অবস্থানরত কয়েকজন নারী অভিযোগ করেন যে, তারা বাথরুমে থাকাকালীন সময়ে তাদের গোপন ভিডিও ধারণ করা হচ্ছিল। এই অভিযোগের ভিত্তিতে নারাহেনপিতা পুলিশ অভিযুক্ত দুই ক্রিকেটারকে আটক করে। পরবর্তীতে তাদের আলুতকাদে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
আদালত থেকে এই দুই ক্রিকেটারকে ৫ লক্ষ শ্রীলঙ্কান রুপি (প্রায় ১,৫৬৪ মার্কিন ডলার) ব্যক্তিগত মুচলেকায় জামিন দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৫ মে তাদের পুনরায় আদালতে হাজির হতে হবে।
বর্তমানে নারাহেনপিতা পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে। তারা খতিয়ে দেখছে যে, ধারণকৃত সেই ভিডিওগুলো ইতিমধ্যে অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে কি না।
এদিকে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) এখনো কোনো আনুষ্ঠানিক শাস্তিমূলক ব্যবস্থা ঘোষণা করেনি। তবে বর্তমানে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড কিছুটা অস্থির অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। গত ৪৮ ঘণ্টায় বোর্ডের আগের কর্মকর্তাদের অপসারণ এবং 'ট্রান্সফরমেশন কমিটি' গঠনের মতো বড় পরিবর্তনের কারণে প্রশাসনিক কার্যক্রম কিছুটা ধীরগতিতে চলছে।
