মেঘলা সিলেটে শুরুতেই ধাক্কা, প্রথম সেশনেই নেই ৩ উইকেট
-
1
সৌদি আরবে শুরু হচ্ছে নতুন টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ ডিউনস
-
2
মুশফিকুর রহিমের ওয়ানডে ফেরা নিয়ে আলোচনা শেষ, নিজেই জানালেন চূড়ান্ত সিদ্ধান্ত
-
3
পাকিস্তানের ৪০ শতাংশ ম্যাচ ফি জরিমানা, কাটা হলো ৮ পয়েন্ট
-
4
মে-জুনে জমজমাট ক্রিকেট ও স্পোর্টস আয়োজন নিয়ে আসছে ট্যাপম্যাড
-
5
মেঘলা সিলেটে শুরুতেই ধাক্কা, প্রথম সেশনেই নেই ৩ উইকেট
মেঘলা সিলেটে শুরুতেই ধাক্কা, প্রথম সেশনেই নেই ৩ উইকেট
মেঘলা সিলেটে শুরুতেই ধাক্কা, প্রথম সেশনেই নেই ৩ উইকেট
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে লাঞ্চ বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০১ রান। টস হেরে আগে ব্যাট করতে নেমে ২৬ ওভারে তিনটি উইকেট হারিয়েছে স্বাগতিকরা। ক্রিজে অপরাজিত আছেন শান্ত ও মুশফিক। শান্ত খেলছেন ২৬ রানে, আর মুশফিকের সংগ্রহ ১৮।
ইনিংসের শুরুটাই ছিল হতাশার। ম্যাচের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন মাহমুদুল হাসান জয়। মোহাম্মদ আব্বাসের অফ স্টাম্পের বাইরের বল স্লিপে তুলে দিয়ে শূন্য রানেই বিদায় নেন এই ওপেনার।
তানজিদ তামিম ,মুমিনুল হকের সঙ্গে ছোট জুটি গড়েন কিন্তু কার্যকর তবে ইনিংস বড় করতে পারেননি কেউ। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে অস্বস্তিকর ভঙ্গিতে খেলতে গিয়ে শেষ পর্যন্ত আব্বাসের বলেই সহজ ক্যাচ তুলে দেন তামিম।
তিন নম্বরে নেমে মুমিনুল হক শুরুতে ধৈর্যের পরিচয় দিলেও বেশিক্ষণ টিকতে পারেননি। বাঁহাতি এই ব্যাটার ৪১ বলে ২২ রান করেন।
এরপরই ইনিংস সামলানোর দায়িত্ব কাঁধে তুলে নেন শান্ত ও মুশফিক। দুজনই ঝুঁকি কমিয়ে ধীরে ধীরে রান তোলেন। একই সঙ্গে খারাপ বল পেলেই কাজে লাগান। চতুর্থ উইকেটে ৬১ বলে অবিচ্ছিন্ন ৩৭ রানের জুটি গড়ে লাঞ্চ পর্যন্ত আর কোনো বিপদ হতে দেননি এই দুই অভিজ্ঞ ব্যাটার।
